Friday, October 23, 2026
31 C
Kolkata

মেয়েকে জোর করে ধর্মান্তরিত করার অভিযোগ বাবার, খারিজ কেরালার আদালতে

মেয়েকে জোর করে ধর্মান্তরিত করার অভিযোগ তুলে বাবার দায়ের করা হেবিয়াস কর্পাস পিটিশন গ্রহণযোগ্য নয় বলে রায় দিয়েছেন কেরালা হাইকোর্ট।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ডঃ হাদিয়ার পিতা কেরালা হাইকোর্টে অভিযোগ করে জানান, গত এক মাস ধরে তার মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। তার মেয়ে নিঁখোজ উল্লেখ করে অভিযোগ করেন তিনি।

বিচারপতি অনু শিবরামন এবং বিচারপতি সি. প্রতীপ কুমারের ডিভিশন বেঞ্চ জানায়  হাদিয়া কোনও অবৈধ আটকের মধ্যে নেই। তার স্বাধীনভাবে জীবনযাপনের অধিকার রয়েছে।

হাদিয়া আদালতে জানান, তিনি পূর্বের বিয়ে বিচ্ছেধ করে আবার নতুন করে বিয়ে করেছেন।  তিনি ত্রিবন্দ্রমে বসবাস করছেন। তার বক্তব্যের সমর্থনে বাবা মার সাথে কথা বলার কল রেকর্ডও জমা দেন।

উল্লেখ্য, ডাঃ অখিলা ২০১৭ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে হাদিয়া নাম গ্রহণ করেন শাফিন জাহানকে বিয়ে করেন। হাইকোর্ট প্রাথমিকভাবে হাদিয়া এবং শাফিন জাহানের বিয়ে বাতিল করে দেয়।

পরে ২০১৮ সালে, সুপ্রিম কোর্ট কেরালা হাইকোর্টের সেই রায়কে বাতিল করে জানায় “একজন মহিলার তার জীবনসঙ্গী নির্বাচন করার অধিকার রয়েছে”।

Hot this week

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু! দায় সাধারণ মানুষেরই, দাবি বিজেপি বিধায়ক রত্না দেবনাথের

কলকাতার চোরবাগানে দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর...

এপস্টাইনের সঙ্গে হরদীপ পুরীর বৈঠকের ছবি প্রকাশ্যে, অস্বস্তিতে মোদি সরকার! পাল্টা তোপ রাহুলের

মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর ভারত সফরের মধ্যেই নতুন করে...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

Related Articles

Popular Categories