Sunday, October 25, 2026
29 C
Kolkata

আসামে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের শীর্ষ নেতাদের ওপর হামলার অভিযোগ

‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় মানুষের অংশগ্রহণ রোধ করতে না পেরে বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ।
রবিবার আসামের শনিতপুর জেলায় পদযাত্রা চলাকালীন বিজেপি সমর্থকেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম করে স্লোগান দেওয়ার সময় রাহুল গাড়ি থেকে নেমে যান। তিনি গাড়ি থেকে নামার পরে বিজেপির সমর্থকেরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।

শনিতপুর জেলায় আসাম কংগ্রেসের সভাপতি ভূপেন বরার ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।

তার উপর হামলার অভিযোগটির সত্যতা স্বীকার করে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন  শনিতপুর পুলিশ সুপার সুশান্ত বিশ্বশর্মা।
কংগ্রেসের অভিযোগ, জাতীয় স্তরে দলের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশের গাড়িও ভাঙচুর করা হয়েছে শনিতপুর জেলায়।
এদিকে রাহুল গান্ধীর বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলে আসামের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমরা রাম লালার প্রাণ প্রতিষ্ঠার সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করছি, কিন্তু রাহুল গান্ধী সম্প্রদায়কে উসকে দেওয়ার চেষ্টা করছেন। আমরা অশান্তি দেখলে সেখানে প্রচুর পরিমাণে কমান্ডো ব্যাটালিয়ন মোতায়েন করব।’

Hot this week

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের ভারও জ্ঞানেশের হাতেই!’ আরটিআইয়ে অস্বস্তিতে কেন্দ্রের ভূমিকা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে নির্বাচন কমিশনের...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories