Sunday, July 26, 2026
26 C
Kolkata

ছত্রিশগড়ে গোরক্ষকদের হামলা, মারা গেলেন তিন মুসলিম ব্যবসায়ী

ছত্রিশগড়ে গরু পরিবহনের অভিযোগে হিন্দুত্ববাদীদের হামলায় আরো এক মুসলিম নিহত হয়েছে। এ ঘটনায় এ নিয়ে মৃত্যু হলো তিনজন মুসলিম ব্যবসায়ীর।

নিহত ওই ব্যক্তির নাম সাদ্দাম কুরেশি। তিনি  ছত্তিশগড়ের রায়পুরো গরু পরিবহনের সময় লাঞ্চিত হওয়া তিন মুসলিম ব্যবসায়ীর একজন। ১০ দিন ধরে জীবন মৃত্যুর লড়াই করার পর মঙ্গলবার হাসপাতালে মারা যান তিনি। ২৪ বছর বয়সী সাদ্দাম রায়পুরের শ্রী বালাজি সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যুর আগ পর্যন্ত কোমায় ছিলেন।

তার সাথে থাকা আরো দুই ব্যবসায়ী হামলার দিনই মারা যান।

হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ দীপক জয়সওয়াল বলেছেন, তার মস্তিষ্কের ডানদিকে মাথায় গুরুতর আঘাত ছিল যার কারণে তার মাথা ফুলে গিয়েছিল এবং রক্ত ​​চলাচল কমে গিয়েছিল। আমরা তার মাথায় সার্জারি করেছি। তার পাঁজর, কাঁধ, বাম হাত এবং মেরুদণ্ডে একাধিক ফ্র্যাকচার ছিল।

উল্লেখ্য, ৭ জুন সকালে গুড্ডু খান ও চাঁদ মিয়া খান নামে দুই মুসলিম পুরুষকে মৃত অবস্থায় পাওয়া যায়। সাদ্দাম কোরেশি আহত অবস্থায় ঘটনাস্থলে পড়ে ছিল। তিনজনই পশ্চিম উত্তর প্রদেশের বানাট ও লাখনোটি গ্রামের বাসিন্দা।

মৃত্যুর আগে এক ভিডিও বার্তায় সাদ্দাম বলেন, ওরা ১৫ জন ছিল। তারা গুড্ডু ও চান্দকে হত্যার পর মহানদী ব্রিজ থেকে নদীতে ফেলে দেয়।

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদে মোদির শপথ নেওয়ার ঠিক দুই দিন আগে এই ঘটনা ঘটে।

ছত্তিশগড় পুলিশ এই ঘটনায় খুনের চেষ্টা ও অপরাধমূলক হত্যার মামলা দায়ের করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories