Sunday, July 26, 2026
26.7 C
Kolkata

রেল বিভাগ মোদি সরকারের অবহেলার শিকার: মমতা বন্দোপাধ্যায়

কেন্দ্র সরকারের অবহেলার শিকার হচ্ছে রেল বিভাগ অভিযোগ করেছেন মমতা বন্দোপাধ্যায়।

তিনি বলেন ‘আমি অনেক নতুন উদ্যোগ নিয়েছি, কিন্তু তারা শুধু বন্দে ভারত ট্রেনের প্রচারণা চালাচ্ছে। কোথায় গেল দুরন্ত এক্সপ্রেস? রাজধানী এক্সপ্রেসের পর দুরন্তই ছিল দ্রুততম ট্রেন। আজ সমগ্র রেল বিভাগ অবহেলার শিকার হচ্ছে। আমি মনে করি রেল মন্ত্রণালয়ের উপযুক্ত যত্ন নেওয়া উচিৎ।

তিনি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার চিকিৎসাকর্মী, দুর্যোগ ব্যবস্থাপনাকর্মী ও অ্যাম্বুলেন্স পাঠানোসহ সাধ্যের মধ্যে সবধরনের ব্যবস্থা নিয়েছে।’

সোমবার সকালে একটি মালবাহী ট্রেন পেছন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা দেয়। দার্জিলিং জেলার শিলিগুড়ি সাবডিভিশনের রাঙ্গাপানি রেল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

এই দুর্ঘটনায় যাত্রিবাহী ট্রেনের অন্তত তিনটি বগি লাইনচ্যুত হয়।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিহতদের পরিবারের সদস্যদের জন্য ১০ লাখ ও গুরুতর আহতদের পরিবারের সদস্যদের জন্য আড়াই লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন। এ ছাড়া, যারা সামান্য আঘাত পেয়েছেন, তারাও ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ পাবেন।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories