Saturday, October 24, 2026
24 C
Kolkata

বালাসোরে গরু জবাই নিয়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

গরু জবাই নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ায় ওড়িশার বালাসোরে ১৪৪ ধারা জারি ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে স্থানীয় কতৃপক্ষ।

জানা যায়, গরু জবাই নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে কয়েকটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।  এ সময় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। চারশ’র বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ করে। এ সময় সহিংসতা ঠেকাতে ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকায় ওই এলাকার স্কুল-কলেজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories