Sunday, June 7, 2026
30.4 C
Kolkata

মুখ্যমন্ত্রী হকার তুলে ঠিক করছেন, ওরা কি নোটিস দিয়ে বসেছিল: মদন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত ৪৮ ঘণ্টা ধরে হকার ও বেআইনি জবরদখল উচ্ছেদ অভিযান নিয়ে সমালোচনা করতে ছাড়ছেন না বিরোধীরা।

এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাড়িয়ে মদন মিত্র বলেন, “মনে রাখতে হবে এটা অপারেশন সানশাইন নয়। সিপিএম জমানায় মারধর করে হকারদের তুলে দেওয়া হয়েছিল। এখন কোনও হকারকে মারধর করে তোলা হচ্ছে না। মাইকিং করে তুলে দেওয়া হচ্ছে। কেউ যদি এর পরেও উঠতে না চায়, তখনই একমাত্র পুলিশকে ফোর্স ব্যবহার করতে হচ্ছে। নইলে নয়।”

হকার উচ্ছেদ নিয়ে সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “হকারদের অমানবিকভাবে তুলে দেওয়া হচ্ছে। ওদের আগে থেকে নোটিস দেওয়া উচিত ছিল।”

এর জবাবে মদন মিত্র বলেন, “হকাররা কি নোটিস দিয়ে বসেছিল? তুলে দিয়ে ঠিক করছেন মুখ্যমন্ত্রী।”

মদন মিত্র বলেন, “ভুলটা করে গেছিল সিপিএম। পরে আমাদেরও কেউ কেউ যে তাদের আস্কারা দিয়েছে, তা নিয়ে সন্দেহ নেই। কথা ছিল, ফুটপাতের দুই তৃতীয়াংশ ছেড়ে দিয়ে ওরা এক তৃতীয়াংশে বসবে। দোকান তৈরি করতে শুধু প্লাস্টিক ব্যবহার করবে। কিন্তু ওরা পেয়ে বসেছে। ধর্মতলা এলাকায় ফুটপাত তো ওদের দখলেই চলে গেছে। রাস্তার অর্ধেকও দখল করে নিয়েছেন ওঁরা।”

মদনের কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় হকার-বিরোধী নন। তিনিও চেয়েছিলেন, হকাররা দুটো খাক, অন্ন পাক। কিন্তু মনে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী নন। তিনি বাংলার মুখ্যমন্ত্রী।”

তিনি আরো বলেন, “এখন যা অবস্থা, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় না বললে যেন কিছু হবে না। কেউ নিজের কাজটা করছেন না। গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন। মুখ্যমন্ত্রী না বলা পর্যন্ত হচ্ছে না।”

Hot this week

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে গ্রেফতার বিক্ষুব্ধ কর্মী, চাঞ্চল্য বীরভূমে

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে যখন উত্তপ্ত...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

Topics

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

Related Articles

Popular Categories