Tuesday, October 20, 2026
27 C
Kolkata

গিলেন বারি সিন্ড্রোম (GBS): কলকাতায় এক কিশোরের মৃত্যু, আরও দুই শিশু সংকটজনক

সোমবার কলকাতায় গিলেন বারি রোগে মারা গেলেন দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। উত্তর ২৪ পরগনার ১৭ বছর বয়সী এই কিশোরের চিকিত্সা চলছিল কলকাতার এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সেপটিক শক এবং মায়োকার্ডাইটিস তার মৃত্যুর কারণ, তবে চিকিৎসকদের সন্দেহ, GBS অন্তর্নিহিত কারণ হতে পারে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

এদিকে, কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ-এ GBS আক্রান্ত দুই শিশু ভেন্টিলেটর সাপোর্টে রয়েছে।

প্রথমজন: ৮ বছর বয়সী, উত্তর ২৪ পরগনার বাগুইআটির বাসিন্দা, ১২ দিন ধরে সংকটজনক অবস্থায়।

দ্বিতীয়জন: ৭ বছর বয়সী, দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ বারাসাতের বাসিন্দা, ২৫ দিন ধরে চিকিৎসাধীন। সে এখন কিছুটা উন্নতি দেখিয়েছে এবং কথা বলতে পারছে।

GBS সাধারণত পেশী দুর্বলতার মাধ্যমে শুরু হয়, যা ধীরে ধীরে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। গুরুতর ক্ষেত্রে শ্বাসযন্ত্রের পেশী দুর্বল হয়ে যায়, ফলে ভেন্টিলেটর সাপোর্ট প্রয়োজন হয়।

বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. সোমনাথ গোরাইন বলেন, “GBS রোগীদের মধ্যে প্রথমে দাঁড়াতে বা বসতে অসুবিধা হয়, পরে শ্বাস-প্রশ্বাসের সমস্যা ও গিলতে অসুবিধা দেখা দেয়। কিছু ক্ষেত্রে রক্তচাপ ও হৃদস্পন্দনের ওঠানামা হয়, যা বিপজ্জনক হতে পারে।”

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories