Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশায় আবারও মুখ পুড়ল রাজ্যের, প্রতিক্রিয়াহীন স্বাস্থ্যমন্ত্রী

“দাদা! আমি বাঁচতে চাই।” ১৯৬০ সালে মুক্তি পায় ঋত্বিক ঘটক পরিচালিত ছবি ‘মেঘে ঢাকা তারা’। সিনেমার শেষ সিকুয়েন্সে প্রোটাগনিষ্টের বেঁচে থাকার উদগ্র বাসনা এবং আর্তনাদ দেখে চোখের জল ফেলেছিল দর্শকরা। সিনেমার প্রোটাগনিষ্টের মত বাংলার প্রতিটি ঘরে রোগগ্রস্ত মানুষেরা, সরকারের কাছে আজ একটাই দাবি করছে, “আমি বাঁচতে চাই।”

স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আবারও সমালোচনার মুখে রাজ্য। কলকাতা হাইকোর্টের তীব্র ভৎসনায় মুখ পুড়লো রাজ্যের স্বাস্থ্য দপ্তরের। কিছুদিন ধরেই দক্ষিণ ২৪ পরগনার মথুয়াপুর এলাকার একটি স্বাস্থ্য কেন্দ্রকে নিয়ে বহু সাধারন মানুষের অভিযোগ উঠে আসছে। এই স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন বিচারপতি টি এস শিবগণম বলেন, “আপনারা পার্ক স্ট্রিটের আলোকসজ্জা নিয়ে গর্ব করেন! অথচ এই হাসপাতালের পাইপ ভেঙে গিয়েছে, বাড়ি ভগ্নপ্রায়, গোটা চত্বর অপরিচ্ছন্ন। কেন মানুষকে করমণ্ডল এক্সপ্রেস ধরতে হবে?” চিকিৎসক মহলের একাংশ মনে করছেন দক্ষিণ ভারতে চিকিৎসা করতে যাওয়া একাধিক সাধারণ মানুষ করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটিকে মূলত ব্যবহার করে থাকেন। তাই সুনামি চলাকালীন বিচারপতি এই প্রসঙ্গটিকে উল্লেখ করেছেন।

শুনানি চলাকালীন কেবল হাসপাতাল প্রসঙ্গে ব্যাপারটা সীমিত থাকেনি। গোটা রাজ্যে সমগ্র স্বাস্থ্যব্যবস্থার বেহাল দশা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিচারপতির পর্যবেক্ষণ অনুযায়ী, চন্দননগরে সুপার স্পেশালিটি হসপিটালের অভাব রয়েছে। পুরুলিয়া, ও মুর্শিদাবাদে কার্যত বিধ্বস্ত স্বাস্থ্য ব্যবস্থা। ঐদিন বিচারপতি সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে ভৎসনা করে জানান, “হাসপাতাল তৈরি না করলে, চিকিৎসার সুবিধা না দিলে মানুষ বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য হবেই। আপনারা ভোট নিয়ে চিন্তা করছেন, ভোটার নিয়ে নয়।”

দিনের শেষে কি হবে বাংলার মা, মাটি, মানুষের পরিণতি? স্বাস্থ্য ব্যবস্থায় সরকারি গাফিলতিতে কি অকালে প্রাণ হারাবে বাংলার সাধারণ মানুষ? নানান মহলে উঠছে প্রশ্ন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories