Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ট্যাংরার মৃত্যুতে যোগ পাওয়া যাচ্ছে ইউক্রেন যুদ্ধের, হাড়হিম হওয়া ঘটনায় স্তম্ভিত নেটিজেনরা

খুন না আত্মহত্যা এ নিয়ে সৃষ্টি হয়েছে তুমুল জল্পনা-কল্পনা। ট্যাংরার একই বাড়ি থেকে তিনজন মহিলার মৃতদেহ পাওয়া মাত্রই পুলিশি তদন্ত শুরু হয়েছে। বর্তমানে পরিবারের বাকি সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন । পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চিকিৎসাধীন এক সদস্য জানান, পরিবারে পুরুষ সদস্যের সামনেই মৃত্যু ঘটে তিন মহিলা সদস্যের। প্রথমেই পরিবারের সবচেয়ে ছোট সদস্যের মুখ দিয়ে সাদা ফেনা বেরোতে শুরু করে। এ দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে ওঠে পরিবারের বাকি মহিলা সদস্যরা।  এরপর বাকি দুই মহিলা সদস্য আত্মহত্যার পথ বেছে নেয়।

পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, বাড়ির মহিলা সদস্যদের রক্তাক্ত দেহ তিন তলার মেঝেতে পড়েছিল। পরিবারে পুরুষ সদস্যরা গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ক্রমশই ঘনীভূত হচ্ছে রহস্যের ঘনঘটা। সাম্প্রতিক কালে সম্ভ্রান্ত এই পরিবারে দেখা দিয়েছে আর্থিক সমস্যা। প্রসূন দে ও প্রণয় দে চামড়ার ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। তাদের

তৈরি চামড়ার পণ্য বিদেশে রপ্তানি হতো। বর্তমানে ব্যবসায় মন্দা দেখা যায়। চেক বাউন্সের অভিযোগ সামনে আসতে থাকে।

পৌরসভা সূত্র মারফত জানা যাচ্ছে, ২০২৩-২৪ সালে ট্রেড লাইসেন্স রিনিউ করায় দে পরিবার। তাদের চামড়ার ব্যবসায় মোট দুটি ট্রেড লাইসেন্স ছিল। ২৩-২৪ সালের পর আর ট্রেড লাইসেন্স রিনিউ করা হয়নি। প্রতিষ্ঠানের দুই মালিক, প্রসূন দে ও প্রণয় দে আর্থিক অভাবে ট্রেড লাইসেন্স রিনিউ করতে পারেনি বলে জানিয়েছে পৌরসভাকে। যার ফলে চামড়ার ব্যবসা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাওয়ার মত উপক্রম হয়। তারা পৌরসভাকে এও জানিয়েছেন, আর্থিক সংকট এমন জায়গায় পৌঁছেছে যে কর্মীদের বেতন দেওয়ার মতো সামর্থ্য নেই তাদের। ইউক্রেন যুদ্ধ চলাকালীন বিদেশি রপ্তানিকারকরা তাদের সঙ্গে আর কাজ করতে চাইছে না। ৯ জন রপ্তানিকারকদের মধ্যে ৬ জন মুখ ফিরিয়ে নিয়েছে তাদের থেকে। ব্যবসা চালানোর জন্য তৈরি করা হয় দুটি সংস্থা। এখন দুটি সংস্থাই  আর্থিক অভাবে বন্ধ হয়ে যেতে বসেছে। তদন্তকারীরা মনে করছে এই মৃত্যুর পেছনে দে পরিবারের আর্থিক অভাব একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে।

বর্তমানে দে পরিবারের সদস্য প্রণয় ও প্রসূন দুজনেই হাসপাতালে ভর্তি, চলছে চিকিৎসা। চিকিৎসাধীন ২ সদস্যের থেকে জবানবন্দি সংগ্রহ করেছে পুলিশ। 

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories