Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

নেশা মুক্ত সমাজ গড়ে তোলার বার্তা দিয়ে ৬০০ কিমি দৌড়ে দার্জিলিং পাড়ি নদিয়ার যুবকের!

সুরজিৎ দাস, নদিয়াঃ “নেশা মুক্ত সমাজ গড়ে তুলে নিয়মিত শরীরচর্চা করতে হবে” এই বার্তা দিয়ে দৌড়ে প্রায় 600 কিলোমিটার দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিল নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়ার যুবক মহিতোষ ঘোষ।

জানা গিয়েছে, বারবার শরীর সম্পর্কে সচেতন ওই যুবক। নিয়মিত শরীরচর্চা করে সে।এর আগেও সমাজকে বার্তা দিয়ে দৌড়ে দীঘা পৌঁছে ছিলেন ওই যুবক। প্রতিদিন ফুলিয়ার শিক্ষা নিকেতনের মাঠে নিয়মিত দৌড় প্র্যাকটিস করেন ওই যুবক। সেখানেই তার কয়েক বন্ধুর সঙ্গে আলাপ হয়। এর পরেই তারা সিদ্ধান্ত নেয় সমাজকে বার্তা দিতে হবে। ‘গাছ লাগানো’ থেকে শুরু করে ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ এবং ‘নেশা মুক্ত সমাজ’ গড়ে তোলার লক্ষ্য নিয়ে তারা পাড়ি দেয় দীঘায়। মহিতোষ কোনরকম পরিবহনের সাহায্য ছাড়াই দৌড়ে দীঘা পৌঁছায়।

এবার সমাজকে আরো বেশি করে সচেতন করে তুলতে প্রায় 600 কিলোমিটার পাড়ি দিয়ে দার্জিলিং পৌঁছানোর জন্য রওনা হয় সে। লক্ষ্য একটাই পরিবেশ সম্পর্কে মানুষকে আরো বেশি সচেতন করতে হবে। তবে মহিতোষ নিজে পায়ে দৌড়ালেও তার বন্ধুরা সাইকেলে করে তার সঙ্গে যাবেন। মোহিতোষের এই উদ্যোগে খুশি এলাকাবাসীও।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories