Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

লক্ষাধিক টাকার বিনিময়ে ৪০ টি পুরস্কার ক্রয়ের অভিযোগ সরকারের বিরুদ্ধে

পশ্চিমবঙ্গ সরকার, সরকারি দপ্তর থেকে শুরু করে সরকারি প্রকল্প বিভিন্ন ক্ষেত্রে নানান পুরস্কারে ভূষিত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার মাঝেমধ্যেই স্কচ পুরস্কারে পুরস্কৃত হয়। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব সমাজ মাধ্যমে মাঝেমধ্যেই পুরস্কার প্রাপ্তি সংক্রান্ত পোস্ট করা হয় । যার ফলে প্রায়শই বিষয়বস্তু খবরের শিরোনামে উঠে আসে। পুরস্কার প্রাপ্তির খবর সামনে আসার পর সরকারি অনুগামী এবং তৃণমূল পন্থীরা প্রায়শই সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে।

তবে এক্ষেত্রে ঘটলো বিপত্তি। পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রে বড় অভিযোগ সামনে উঠে আসছে। বুধবার বিধানসভায় বিজেপি বিধায়ক হরিণ চট্টোপাধ্যায় সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে, তার বক্তব্য টাকার বিনিময় স্কচ পুরস্কারে পুরস্কৃত হয়েছে রাজ্য সরকার। বিধানসভায় বাজেট সংক্রান্ত আলোচনা চলাকালীন এমনই মন্তব্য করে বসেন বিজেপি বিধায়ক হরিণ চট্টোপাধ্যায়।

এরপর বিজেপি বিধায়ক দাবি করে বসেন, তার কাছে যথার্থ প্রমাণ রয়েছে। তার অভিযোগ ১১ লক্ষ ২৬ হাজার টাকার বিনিময়ে রাজ্য সরকার ৪০টি স্কচ পুরস্কার ক্রয় করেছেন।

এই অভিযোগের স্বপক্ষে ডেপুটি স্পিকার বিধায়ককে প্রমাণ জমা দেওয়ার আদেশ দেন। বিজেপি বিধায়ক হরিণ চট্টোপাধ্যায় বিধানসভা থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমকে জানান, “পুরো নথি আমার কাছে আছে। আমায় লিখিত দিক ওঁরা। তারপরে আমি নথি দেব।”

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories