Saturday, September 5, 2026
30 C
Kolkata

বিদেশের মাটিতেও মিথ্যা প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায় 

কথায় বলে, একই মিথ্যে বারবার জোর দিয়ে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করলে মানুষ তা সত্যি বলে মেনে নিতে বাধ্য হয়। হিটলার – গোয়েবলস একশো বছর আগে প্রমাণ করে দিয়েছেন।এগারো বছর আগে নরেন্দ্র মোদি – অমিত শাহ ও। বিশ্বের রাজনৈতিক ইতিহাসে স্বৈরাচারী সরকাররা বারবার শাসন চালানোর জন্য এই রাস্তাই নিয়ে এসেছে। মানুষকে নিজেদের দাবি থেকে দূরে সরিয়ে রেখে কিছু মিথ্যে খবর ও বিভিন্ন প্রকার মনোরঞ্জনন দিয়ে ভুলিয়ে রেখেছে তারা। যাতে সাধারণ মানুষ মূল দাবি থেকে দূরে সরে গিয়ে, সরকারের বিরুদ্ধে প্রশ্ন করতে না পারে।

প্রধানমন্ত্রী হিসেবে বিদেশে গিয়ে নরেন্দ্র মোদি বারবার বলেছেন ২০১৪ র আগে ভারত ছিল অন্ধকারে। তাতে দেশের মুখ পুড়লেও তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন তিনিই বিকাশ পুরুষ। তাঁর পূর্বসূরীরা, এমনকি তাঁর দলের বাজপেয়ীও ভারতের উন্নয়নে ব্যর্থ।

পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ও একই রাস্তার পথিক। লন্ডনে গিয়ে তিনিও দাবি করলেন তাঁর আগে পশ্চিমবঙ্গ ছিল আঁধারে।

আবারো মিথ্যের আশ্রয় নিলেনা তিনি। এবার আর কোন রাজনৈতিক দলীয়সভা বা সরকারি মঞ্চ থেকে নয়, সাধারণ মানুষকে মিথ্যে বললেন বিদেশের মাটিতে। অত্যন্ত আত্মবিশ্বাস এবং দৃঢ়তার সঙ্গে জানালেন, ২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকারে আসার সময় পশ্চিমবঙ্গের দরিদ্র সীমার হার ছিল ৫৭ শতাংশ বা তারও বেশি।

এখন মনে প্রশ্ন ওঠে সত্যিটা আসলে কি?

১৯৭৩-৭৪ সালে পশ্চিমবঙ্গের গ্রামের ৭৩.১৬% মানুষ দারিদ্র সীমার নিচে থাকতেন। ভারতের তুলনায় অনেক বেশী। ১৯৯৩ সালে এই এই সংখ্যা নেমে আসে ৪০.৮০%। ২০০৪ এ ২৮.৬০%। ২০১১ সালের হিসেবে পশ্চিমবঙ্গে দারিদ্র্যসীমার হার ২০%। 

সংবাদ মাধ্যমের কাজ হল সত্য খবর পরিবেশন ।  গদি মিডিয়ার গদ্দালিকায় আমরা পা দেব না। এনবিটিভির পাঠক দর্শকদের কাছে আমরা দায়বদ্ধ সত্য জানানোর। তাই সরকারি রক্তচক্ষু আসবে জেনেও আমরা জানতে চাই – মুখ্যমন্ত্রী সত্য বলেননি।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories