Saturday, September 5, 2026
28 C
Kolkata

কবর থেকে মৃতদেহ তুলে সেলফিযুবকের কান্ড কারখানা দেখে ক্ষুব্ধ এলাকাবাসী

পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার শ্রীরামপুরে যুবকের অস্বাভাবিক কাণ্ডকারখানা দেখে শিউরে উঠলো এলাকাবাসী। এলাকাবাসীদের অভিযোগ, কবরের মধ্যে থেকে মৃতদেহ বার করে তার সঙ্গে সেলফি তুলছিল অভিযুক্ত যুবক। ঘটনাটি দেখা মাত্র এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়। এরপর স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে ওই যুবক। এলাকাবাসীরা বেধড়ক মারধর করে একটি ঘরে আটকে রাখে যুবককে। পরবর্তীতে স্থাহিন পুলিশ যুবকটিকে গিয়ে উদ্ধার করে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে, পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে কার্যত খন্ড যুদ্ধের সৃষ্টি হয়।

পুলিশ সূত্র মারফত জানা গেছে, অভিযুক্ত যুবক পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা এলাকার বাসিন্দা। অভিযুক্ত যুবককে আটক করার পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম প্রভাকর শিট, ৩৩ বছর বয়সে এই যুবকের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা এলাকার বাসিন্দা। পুলিশ এও জানিয়েছে যুবকটি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে এখনো বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories