Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিকাশ রঞ্জনকে অবমাননার মামলায় কুনাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করল আদালত

কলকাতা হাইকোর্টের নির্দেশে তৃণমূলের নেতা কুনাল ঘোষ এর বিরুদ্ধে রুল জারি করা হলো। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, ফেরদৌস শামীম, ও বিচারপতি বিশ্বজিৎ বসুকে অবমাননা করার জন্য মামলা দায়ের করা হয়। কুনাল ঘোষ সহ বাকি সাতজনের বিরুদ্ধে এই মামলায় রুল জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ঘটনাটিকে অত্যন্ত সিরিয়াস বিষয় বলে চিহ্নিত করেছেন।

সুপার নিউমরারি পোস্ট সংক্রান্ত মামলায় দ্রুত নিষ্পত্তি চেয়ে, আইনজীবী ফেরদৌস শামিম ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে হেনস্থার অভিযোগে, চাকরি হারাদের একাংশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগ ওঠে, বিকাশরঞ্জন ভট্টাচার্যের দুইজন আইনজীবীদের জুতো দেখান কিছু বিক্ষোভকারীরা। এছাড়াও বিচারপতি ও আইনজীবীদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও কুরুচি কর স্লোগান দেওয়া হয়। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে অভিযোগ জানানো মাত্রই স্বতঃস্ফূর্তভাবে মামলাটি গৃহীত হয়। ৩ জন বিচারপতির বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।

সোমবার শুনানি ছিল এই মামলার। শুনানিতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। আদালতের প্রশ্নের সদ উত্তর দিতে পারেননি অভিযুক্তরা। এরপরেই আদালত বিতশ্রদ্ধ হয় প্রত্যেকের বিরুদ্ধে রুল জারি করে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories