Saturday, September 5, 2026
28 C
Kolkata

গত ৪৮ ঘণ্টায় উত্তরপূর্ব ভারত সহ এশিয়ার একাধিক দেশে ভূমিকম্প

শনিবার ও রবিবার ধারাবাহিকভাবে ভূমিকম্পে কেঁপে উঠেছে এশিয়ার কয়েকটি দেশ। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ থেকে শুরু করে ভারতের অরুণাচল প্রদেশ, মায়ানমার, আফগানিস্তান এমনকি চীনেও রেকর্ড করা হয়েছে মাঝারি মাত্রার কম্পন। বিশেষজ্ঞরা যদিও বলছেন, এসব ঘটনার মধ্যে প্রত্যক্ষ ভূতাত্ত্বিক যোগসূত্র নেই, তবু ঘনঘন এই কম্পন ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে মানুষের মনে তিব্র আশঙ্কা তৈরি হয়েছে।

কোথায় কোথায় ভূমিকম্প অনুভূত হল?
১. অরুণাচল প্রদেশ (ভারত):

  • শনিবার: ডিবাং ভ্যালি এলাকায় রিখটার স্কেলে ৩.৪ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয় যার উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার নিচে।
  • রবিবার ভোর ৫:০৬ টায়: আরেক দফা কম্পন (মাত্রা ৩.৮), যার গভীরতা ভূপৃষ্ঠ থেকে মোটামুটি ১০ কিলোমিটার গভীরে।
  • ক্ষয়ক্ষতি: ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই।

২. ইন্দোনেশিয়া (সুমাত্রা দ্বীপ):

  • রাত ২:৫০ টায়: ৪.৬ মাত্রার কম্পন অনুভূত হয় যার উৎপত্তি স্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৮ কিলোমিটার গভীরে।
  • ক্ষয়ক্ষতি: ভূমিকম্প টের পেয়ে আতঙ্কিত বাসিন্দারা রাতের বেলা বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। তবে ক্ষয়ক্ষতির তেমন কোনোও খবর পাওয়া যায়নি।

৩. অন্যান্য দেশ:

  • মায়ানমার: শনিবার ৫.৪ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা গেছে।
  • আফগানিস্তান: শনিবারই প্রায় ৪.২ মাত্রার কম্পন রেকর্ড করা হয়।
  • চীন: শুক্রবার ৪.৫ মাত্রার কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের এই ধারাবাহিকতার পিছনে কারণটি আসলে কি?

ভূবিজ্ঞানীদের মতে, অরুণাচল হিমালয়ান সিসমিক বেল্টের অংশ, যেখানে ভারতীয় ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের সংঘর্ষ ঘনঘন ভূমিকম্প সৃষ্টি করে। অন্যদিকে, ইন্দোনেশিয়া “রিং অফ ফায়ার” অঞ্চলে অবস্থিত, যেখানে পৃথিবীর প্রায় ৯০% ভূমিকম্পই ঘটে। তবে, এই সব ভূমিকম্পের প্রত্যেকটি ঘটনা আলাদা আলাদা ভূতাত্ত্বিক ঘটনার ফল। এগুলির নিজেদের মধ্যে সরাসরি কোনও সম্পর্ক নেই।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories