Saturday, September 5, 2026
28 C
Kolkata

অপারেশন সিঁদুর’ বিতর্কে সৌগত, তারা নিজের দল নেই পাশে

সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সাংসদ সৌগত রায়ের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। এই মন্তব্যকে নিজের ব্যক্তিগত মত বলে জানিয়ে দিল। শুক্রবার দলীয় এক্স (টুইটার) হ্যান্ডেলে তৃণমূল স্পষ্ট ভাষায় জানায়, “সৌগত রায়ের বক্তব্য তাদের দলের বক্তব্য নয়।”

সৌগত রায় বলেছিলেন, “অপারেশন সিঁদুর ভারতের জন্য লজ্জাজনক। পাকিস্তানকে শিক্ষা দিতে ব্যর্থ হয়েছে ভারত। ট্রাম্পের কথায় রাজি হওয়া উচিত হয়নি। এই সিঁদুর-টিঁদুর আসলে মাসি সেন্টিমেন্ট।”এই মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ গোটা রাজ্য। অন্যদিকে, বৃহস্পতিবার বিজেপি মুরলিধর সেন স্ট্রিট থেকে বিক্ষোভ মিছিল করে। তারা দাবি তোলে, সৌগত রায় জাতীয় স্বার্থের বিরুদ্ধে কথা বলেছেন।

দেশের মানুষ যেখানে এই অভিযানে ভারতের ‘সাফল্য’ দেখছেন, সেখানে বিধানসভায় দাড়িয়েসৌগত রায় বলছেন, “কোনও যুদ্ধই হয়নি, দু-একটা ড্রোন আর মিসাইল ওড়ানো হয়েছে, সবটাই হাস্যকর।” এই মন্তব্যে সাধারণ মানুষের ক্ষোভ বাড়তে থাকায়, তৃণমূলের কৌশল বদলেছে ফলে রাজনৈতিক চাপ সামলাতে সৌগত রায় থেকে দূরত্ব বজায় রাখছেন তার নিজের দল।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories