Tuesday, October 20, 2026
27 C
Kolkata

দেশপ্রেমের মুখোশ খুলে পড়ল ইউটিউব তারকার! পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার জ্যোতি মালহোত্রা

হরিয়াণার জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা, যিনি নিজেকে বরাবরই ‘দেশপ্রেমিক’ বলে প্রচার করতেন এবং জাতীয়তাবাদী বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় বিপুল ফলোয়ার তৈরি করেছিলেন, সেই জ্যোতিকে গ্রেপ্তার করেছে ভারতের গোয়েন্দা সংস্থা। অভিযোগ, তিনি পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন এবং সেনাবাহিনীর গোপন তথ্য পাচার করতেন।

তদন্তকারীদের সূত্র জানাচ্ছে, মালহোত্রার ফোন, ল্যাপটপ এবং অন্যান্য ডিভাইস থেকে সীমান্তবর্তী সেনা ঘাঁটির ছবি, কৌশলগত নথি এবং সেনা চলাচলের তথ্য উদ্ধার হয়েছে, যা তিনি বিদেশি সংস্থাকে পাঠাতেন। প্রথমে ছোটখাটো তথ্য পাঠিয়ে যোগাযোগ শুরু হয়, পরে তা বৃহৎ তথ্য পাচারে রূপ নেয়।

যে ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় দেশপ্রেমের পাঠ পড়াতেন এবং ভিন্নমতের নাগরিকদের ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ করতেন, তিনিই যখন দেশের শত্রুর হয়ে কাজ করেন, তখন রাষ্ট্রপ্রেমের সংজ্ঞা নিয়ে প্রশ্ন ওঠে। তার গ্রেপ্তারের পরেই সামনে এসেছে একাধিক ভিডিও, যেখানে তিনি বাঙালিদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য রেখেছেন এবং নিজেকে হিন্দুত্ববাদী আদর্শের ধারক বলেও প্রচার করেছেন।

এই ঘটনায় গোটা দেশের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ‘দেশভক্তি’ নিয়ে প্রচারকারীদের সত্যিকারের পরিচয় নিয়েও আলোচনার ঝড় উঠেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই ঘটনা প্রমাণ করে, বাইরের চেহারা বা বক্তৃতা নয়—আসল দেশপ্রেম বোঝা যায় আচরণ ও সততার মাধ্যমে।

দেশের জনসাধারণ, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এই ঘটনা সতর্কবার্তা স্বরূপ, যে রাষ্ট্রপ্রেমের নামেই এখন সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতাগুলো সংঘটিত হচ্ছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories