Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

অবশেষে পুলিশের জালে উত্তরপ্রদেশের কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দূবে

এনবিটিভি ডেস্ক: এক সপ্তাহের ইঁদুর-বিড়াল দৌড়, উত্তরপ্রদেশ পুলিশের গঠিত বিশেষ ৪০টি দল তাঁকে গরু খোঁজা খুঁজছিলেন। তিনি কানপুরের চৌবেপুরে পুলিশ এনকাউন্টারে ৮ জন পুলিশকর্মী খুনে অভিযুক্ত বিকাশ দূবে। অবশেষে তাঁর হদিশ পেল পুলিশ। মধ্যপ্রদেশের উজ্জয়নি থেকে তাঁকে ধরে পুলিশ।

যদিও একটি সূত্রের দাবি, আত্মসমর্পণ করেছে এই কুখ্যাক গ্যাংস্টার। সংবাদসংস্থা এএনআই একটি ভিডিও প্রকাশ করেছে বিকাশ দূবেকে ধরার পরের। সেটা নিয়েই এখন সোশাল মিডিয়া তোলপাড়। ভাঙলেও মচকানোর পাত্র যে বিকাশ নয় সেটা এই ভিডিওতেই স্পষ্ট।

পুলিশকে রীতিমতো হুমকির সুরেই তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘ম্যায় বিকাশ দূবে হুঁ, কানপুরওয়ালা’। যদিও পুরো কথা শেষ হওয়ার আগেই এক পুলিশকর্মীর সপাটে চাটি এসে পড়ে বিকাশের মাথার পিছনে। এরপরই খানিকটা দমে যায় পুলিশ খুনে অভিযুক্ত গ্যাংস্টার বিকাশ। তাঁর জামার কলার ও কোমরের প্যান্ট চেপে ধরেই তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যায় পুলিশকর্মীরা। তখনও তাঁকে ছটফট করতে দেখা গিয়েছে।

অপরদিকে বিকাশ দূবে গ্রেফতারের পর তাঁর মা জানিয়েছেন, ‘আমার ছেলে প্রতি বছর মহাকাল মন্দিরে পুজো দেয়। মহাদেব ওকে বাঁচিয়েছে। সরকারের কাছে ওর প্রাণ ভিক্ষা চাইছি’। যদিও কয়েকদিন আগে পুলিশকর্মী খুনের ঘটনা সামনে আসার পর তিনিই বলেছিলেন, পুলিশ যেন তাঁর ছেলেকে খুঁজে পেলেই গুলি করে দেয়।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories