Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

রায়গঞ্জে প্রবল বজ্রপাতে আহত প্রায় ১২, মৃত ৩

এনবিটিভি ডেস্ক: জমিতে কাজ করার সময় বজ্রপাতে মৃত ৩ মহিলা। আহত কমপক্ষে ১২ জন। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের কোকরাটুলির নুনিয়া গ্রামে। আহতরা বর্তমানে রায়গঞ্জ ব্লক হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, মৃতদের নাম শোভা বর্মন, মান্ডা বর্মন ও চম্পা বর্মন। সবারই বাড়ি নুনিয়া গ্রামে। কোকরাটুলির নুনিয়া গ্রামে এদিন জমিতে ধানের চারা রোপণের কাজ করছিলেন প্রায় ৩৫ জন। সেইসময়ই দুপুরে রায়গঞ্জে হঠাৎই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। তখনই নুনিয়া গ্রামের ওই জমিতে বাজ পরে। বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শোভা বর্মন, মান্ডা বর্মন ও চম্পা বর্মনের। বজ্রপাতে গুরুতর আহত হয় আরও প্রায় ১২ জন। আহতদেরকে তড়িঘড়ি মহারাজা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ধনীরাম বর্মন নামে এক গ্রামবাসী জানিয়েছেন, “জমিতে ধান লাগাচ্ছি। ৩৫ জন মিলে জমিতে ধান লাগাচ্ছিলাম। সেইসময়ই বাজ পড়ে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। আরও ১২ জন গুরুতর জখম হয়। তাঁদেরকে মহারাজা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।”

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories