Saturday, July 25, 2026
26.2 C
Kolkata

সুশান্ত মামলায় এবার সরব নির্ভয়ার আইনজীবী, প্রধানমন্ত্রীর কাছে সিবিআই তদন্তের দাবি করেছেন

আজাহার উদ্দিন: এর আগে দিল্লীর নির্ভয়াকান্ডে জড়িত দোষীদের উপযুক্ত শাস্তি দিতে দীর্ঘ সাত বছর লড়াই করেছিলেন আইনজীবী সীমা সমৃদ্ধি। এবার আরও একবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সরব হয়েছেন তিনি। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছেন এই ঘটনায় সিবিআই তদন্তের দাবী জানিয়ে। এদিন তিনি একটি ট্যুইট করে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ জানার অধিকার রয়েছে প্রত্যেক ভারতীয়র। একমাসেরও বেশি সময় পার হয়ে গিয়েছে, তবুও পুলিশ আসল সত্যি উদঘাটনে ব্যর্থ। আমাদের অনুরোধ আপনি এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিন।”

উল্লেখযোগ্য, দিল্লীর নির্ভয়াকান্ডে সাত বছর নির্ভয়ার বাবা-মায়ের পাশে থেকে লড়াই করেছিলেন আইনজীবী সীমা। তিনি অপরাধীদের ফাঁসি হওয়া পর্যন্ত তার লড়াই চালিয়ে গিয়েছিলেন। সম্প্রতি তিনি সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা কান্ডে সিবিআই তদন্ত চেয়ে সরব হয়েছেন।

অন্যদিকে সুশান্তের মৃত্যুর তদন্তে সিবিআই হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছেন অনেকেই। জানা গিয়েছে বিহারের ‘জন অধিকার পার্টি’র সভাপতি পাপ্পু যাদব এই বিষয়ে অমিত শাহের কাছে চিঠি লিখেছেন। সংশ্লিষ্ট চিঠির উত্তরে অমিত সাহা লিখেছেন, “আমি আপনার চিঠি পেয়েছি। আপনার চিঠি সংশ্লিষ্ট বিভাগের কাছে পাঠানো হয়েছে।”

যদিও এখনও পর্যন্ত এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যাবে কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি। প্রসঙ্গত, বিজেপির রাজ্যসভার এক সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীও সুশান্ত কান্ডে সুশান্তের বান্দ্রার বাড়িটিকে সিল করার আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে। তার মৃত্যু তদন্ত আগামীদিনে কোন পথে এগোয় সেদিকেই তাকিয়ে গোটা দেশবাসী।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories