Friday, July 24, 2026
27.2 C
Kolkata

একুশে ক্ষমতায় ফিরলে আজীবন জনগণের জন্য রেশন ফ্রি, শহিদ দিবসে আশ্বাস মমতার

এনবিটিভি ডেস্ক: আগামী বছরেই বিধানসভা নির্বাচন। তার আগে এটাই শেষ ২১ শে জুলাই সভা ছিল। ফলে রাজনৈতিক অভিজ্ঞমহলের আশা ছিল এদিনই ভোটের দামামা বাজিয়ে দেবেন তৃণমূল নেত্রী। তিনিও নিরাশ করলেন না। ২১ শের ভার্চুয়াল সভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি নিশানা করলেন ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা বিজেপিকে।

ফের খুঁচিয়ে তুললেন এনআরসি-এনপিআর ইস্যু। পাশাপাশি তাঁর সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের সাফল্যের খতিয়ান পেশ করলেন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল আগামী নির্বাচনে জয়ের লক্ষ্যে আজীবন রেশন ‘ফ্রি’ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এদিন তিনি বলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জিতলে পশ্চিমবঙ্গবাসীকে আজীবন বিনামূল্যে রেশন দেবে তৃণমূল সরকার।

শুধু এটাই নয়, রাজ্যবাসী রেশনের মতো আজীবন স্বাস্থ্য পরিষেবাও বিনামূল্যে পাবেন বলে আশ্বাস দিয়েছেন তৃণমূল নেত্রী। ভার্চুয়াল সভা থেকেই তিনি এদিন বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যে সবার আগে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ। এরপর সেটা আগামী বছর মে মাস পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন তিনি। কিন্তু আমরা এখানেই থেমে থাকতে চাইনা। আমরা আগামী বছর ফিরে এলে সারা জীবন ফ্রিতে পশ্চিমবঙ্গবাসী রেশন পাবেন। রেশন ও স্বাস্থ্য বিনামূল্যে পাবে রাজ্যবাসী’।

কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা প্রকল্পকে একহাত নিয়ে তৃণমূল নেত্রীর তোপ, ‘রাজ্যের মাত্র ৬ কোটি মানুষ কেন্দ্রের রেশন পাচ্ছেন। কিন্তু রাজ্য সরকার আরও ৮ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছি’। কেন্দ্রের থেকে খারাপ চাল আসছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আগামী বিধানসভা নির্বাচনে জিততে হলে প্রথমে দল ও সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।

একদিকে করোনায় রেশন বিলি নিয়ে দূর্নীতি অন্যদিকে আমফানে ক্ষতিগ্রস্থদের ত্রাণ বিলি নিয়ে স্বজন পোষণের অভিযোগে রাজ্যের দিকে দিকে বিক্ষোভ অব্যহত। এই পরিস্থিতিতে বিনামূল্যে রেশন, ছাত্রছাত্রীদের স্কলারশিপ, সংখ্যালঘু ও তফসিলিদের জন্য পেনশন প্রকল্পের খতিয়ান দিয়ে ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করলেন।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories