Friday, July 24, 2026
26.8 C
Kolkata

এনআরসি-এনপিআরের নামে মানুষকে অত্যাচার করা হচ্ছে, অভিযোগ মমতার

এনবিটিভি ডেস্ক: ‘বাংলার সরকারকে ভাঙার চক্রান্ত হচ্ছে। লোকসভার ভোটে কিছু আসন পেয়ে বিজেপি ভাবছে যা খুশি করতে পারবে। ২০২১ সালে তার জবাব দেবে বাংলা।’ মঙ্গলবার একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হুঁশিয়ারি দেন। মোদি-শাহ জুটিকে কটাক্ষ করে তিনি আরও বলেছেন, গুজরাত থেকে বাংলাকে শাসন করা যাবে না। বাঙালির আত্মসম্মান আছে। গণতান্ত্রিক লড়াইয়ের মাধ্যমে বিজেপিকে হটানো হবে।

এদিনের বক্তৃতায় আগাগোড়াই তাঁর নিশানায় ছিল বিজেপি। তিনি বলেন, গোটা দেশে বিরোধীদের সরকার ফেলতে চাইছে তারা, সব প্রতিবাদ স্তব্ধ করে দেওয়া হচ্ছে। এনআরসি, এনপিআরের নামে মানুষকে অত্যাচার করা হচ্ছে। এজেন্সি লাগিয়ে ভয় দেখানো হচ্ছে। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের উল্লেখ করে তিনি বলেন, অন্য জায়গার তুলনায় এখানে আইনশৃঙ্খলা অনেক ভালো।

বিজেপি এখানে মানুষে মানুষে বিভেদ করছে। এক সম্প্রদায়ের সঙ্গে আরেক সম্প্রদায়কে লড়িয়ে দিচ্ছে। টাকা দিয়ে ভোট কনিতে চাইছে তারা। তাঁর কথা, অন্য দল থেকে যারা ভুল করে বিজেপিতে গিয়েছেন, তাঁরা তৃণমূলে চলে আসুন। তৃণমূল একমাত্র জায়গা যেখানে শাসন হয়, শোষণ হয় না।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দলনেত্রী বিজেপিতে যোগ দেওয়া নেতা-নেত্রীদের বার্তা দিলেন, যদি তাঁরা দলে ফিরে আসতে চান তবে তৃণমূল তাঁদের স্বাগতই জানাবে। তৃণমূল নেত্রী আরও বলেন, ২০২১ সালের ভোটে জিতে আগামী বছরের ২১ জুলাই বৃহত্তম সভা করবে তৃণমূল। ওই সভায় এক কোটি জনসমাগমের আগাম ঘোষণাও করে দিলেন তিনি। এক কথায় আগামী ২১ শের নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন ২১-শের সভা থেকে।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories