Friday, July 24, 2026
30.4 C
Kolkata

অবশেষে শোভন বিজেপিতে সক্রিয়? বিজেপির কেন্দ্রীয় স্তরের গুরুত্বপূর্ণ বৈঠকে শোভন

এনবিটিভি ডেস্ক: প্রায় এক বছরের বেশি সময় সক্রিয় রাজনীতিতে ছিলেন নিষ্ক্রিয়। তিনি বাংলার রাজনীতির বহু চর্চিত ব্যক্তিত্ব কলকাতার প্রাক্তন মহানাগরিক তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। গত বছরই তিনি তৃণমূলের সঙ্গ ত্যাগ করে পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন। তবুও সক্রিয় রাজনীতি থেকে দূরেই ছিলেন। অবশেষে কি সক্রিয় হচ্ছেন একদা রাজ্যের এই হাই প্রোফাইল রাজনীতিবিদ?

এই জল্পনা এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যের রাজনীতির অলিন্দে। সূত্রের খবর, বুধবার থেকে দিল্লিতে শুরু হচ্ছে বিজেপির কেন্দ্রীয় স্তরের একটি গুরুত্বপূর্ণ বৈঠক। তাতেই ডাক পড়েছে শোভন চট্টোপাধ্যায়ের। জানা যাচ্ছে ওই বৈঠকে যোগ দিচ্ছেন কলকাতার প্রাক্তন মেয়র। বাংলায় বিজেপির সাংগঠনিক অবস্থা নিয়ে দিল্লিতে যে অত্যন্ত জরুরি বৈঠকে বিজেপির সাংগঠনিক অবস্থা নিয়ে দিল্লিতে অত্যন্ত জরুরি এই বৈঠক হতে চলেছে। এহেন গুরুত্বপূর্ণ বৈঠকে শোভনের ডাক পাওয়ায় ফের আশার আলো দেখছেন তাঁর অনুগামীরা।

সূত্রের খবর, এই বিষয়ে শোভন ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চুরান্ত কথাও হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। উল্লেখ্য, গত বছর ১৪ আগস্ট বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন-বৈশাখী। এরপর গঙ্গা ও যমুনা দিয়ে বহু জল গড়ালেও দুজনকে বিজেপির কোনও কর্মসূচিতে দেখা যায়নি। এরমধ্যে কলকাতায় অমিত শাহ ও জেপি নাড্ডার সভাতেও ডাক পেয়েছিলেন দুজনে। কিন্তু সেখানেও গরহাজির ছিলেন শোভন-বৈশাখী।

তবে আগামী বছরই রাজ্যে বিধানসভা ভোট। তার আগেই বঙ্গ বিজেপি নিজেদের ঘর গুছিয়ে নিতে চাইছে। সেই লক্ষ্যেই বিজেপির এই গুরুত্বপূর্ণ বৈঠক হবে আগামী বুধবার থেকে। দুদিনের এই বৈঠকে অবশেষে যোগ দিতে চলেছেন একদা তৃণমূলের হাই প্রোফাইল মন্ত্রী বর্তমানে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। তবে অনলাইনেই এই বৈঠকে যোগ দিতে চলেছেন দুজন।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories