Wednesday, March 11, 2026
23 C
Kolkata

সুন্দরগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ও ব্রিজ উদ্বোধন।

মো: সাগর ইসলাম.
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা।

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার মীরগঞ্জ-পশ্চিম বাইপাস সড়কে পানি উন্নয়ন বোর্ডের স্বচ্ছ পানির লেকের উপর নির্মিত বঙ্গবন্ধু ব্রিজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন ও ব্রিজটির শুভ উদ্বোধন করলেন স্থানীয় এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। ৩ আগস্ট সোমবার দুপুরে মীরগঞ্জ বাজারের দক্ষিণ পাশে লেকের উপর নির্মিত বঙ্গবন্ধু ব্রিজে এ ম্যুরালের ফলক উন্মোচন ও ব্রিজের উদ্বোধন করেন প্রধান অতিথি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি।

এ সময় শামীম হায়দার পাটোয়ারি বলেন, ‘বঙ্গবন্ধু ব্রিজটিকে দৃষ্টিনন্দন করতে লেকের উত্তর পাশের রাস্তাটিও পাকা করার পাশাপাশি এটিকে ‘শেখ রাসেল পার্ক’ হিসেবে গড়ে তোলা হবে। থাকবে ১০-১৫ টি স্পিড বোট, ৬-৭ টি সিঁড়ি ও লাগানো হবে নানা প্রজাতির গাছ। আর খুব দ্রুততম সময়ের মধ্যে মীরগঞ্জ বাজার থেকে সংযোগ সড়কটিও পাকা করা হবে।’ সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ব্রিজটির লেক, লেকের দু’পাশের রাস্তা ও শেখ রাসেল পার্কটিকে দৃ্ষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলতে আমার পক্ষ থেকে যা যা করণীয় তা আমি অবশ্যই করবো।’

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান, স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান সরকার, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক রেজাউল আলম রেজা,সাজেদুল ইসলাম, পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণসহ আওয়ামী লীগ ও জাপার বিভিন্ন নেতৃবৃন্দ।

Hot this week

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, ইরান–আমেরিকা দ্বন্দ্বে উদ্বেগ বাড়ছে!

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। পারস্য উপসাগর...

ইরান যুদ্ধ ইস্যুতে আলোচনায় নিশ্চুপ কেন্দ্র! বিরোধীদের তীক্ষ্ণ প্রশ্ন উত্তাল সংসদ

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই সংসদে পশ্চিম এশিয়ার...

ইরানে হামলার বিরোধিতা জানিয়ে শিয়ালদহে প্রতিবাদে সরব সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা

ইরানে সাম্প্রতিক মার্কিন ও ইজরায়েলি সামরিক হামলার বিরুদ্ধে তীব্র...

ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ না দেওয়ার দাবিতে কমিশনের দ্বারস্থ নাগরিক সংগঠন

রাজ্যের ভোটার তালিকা নিয়ে নতুন করে উদ্বেগ ও বিতর্ক...

‘অমৃত ভারত’ প্রকল্পে বদলে গেল হুগলির শেওড়াফুলি স্টেশন, জীবিকা হারিয়ে বিপাকে অটোচালক ও যাত্রীরা!

হুগলির শেওড়াফুলি রেলস্টেশনকে সম্প্রতি ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায়...

Topics

ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে থাকতে দিল্লি আদালতের অনুমতি, ১০ দিনের অন্তর্বর্তী জামিন শারজিল ইমামের!

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার তথাকথিত বৃহত্তর ষড়যন্ত্র...

Related Articles

Popular Categories