Sunday, March 8, 2026
22.8 C
Kolkata

মালদা জেলায় কৃষিজমিতে গিয়ে মেঠো প্রতিবাদ সভা

এনবিটিভি ডেস্ক, মালদা,সফিকুল আলম,১৬ সেপ্টেম্বর : সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলার বিভিন্ন এলাকায় মাঠে মেঠো প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো বুধবার দিন। মালদা জেলার চাঁচল, হরিশ্চন্দ্রপুর,রতুয়া সহ নানা এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা কৃষিজমিতে গিয়ে মাঠে মেঠো প্রতিবাদ সভা করেন।

পশ্চিমবঙ্গের কৃষকদের প্রতি কেন্দ্র সরকার একের পর এক প্রাপ্য বঞ্চিত করা,কৃষিজাত দ্রব্যের মূল্য দিনের পর দিন আকাশ ছোঁয়া ও কৃষকের উৎপাদিত ফসল সঠিক বাজার মূল্য না পাওয়া, কৃষক ভাতা বৃদ্ধি না করা ও নতুনভাবে কৃষকদের ভাতা অনুমোদন করার দাবিতে এই প্রতিবাদ সভা। প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি যেমন আম্ফান, বন্যায়, নদী ভাঙ্গন প্রভৃতি প্রাপ্য সুবিধা থেকে কৃষকদের বঞ্চিত হতে হয়৷ তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আন্দোলনে নামেন।

এদিন প্রতিবাদ সভায় দেখা যায় মালদা জেলার কৃষি কর্মাধ্যক্ষ এটিএম রফিকুল হোসেন,মালদা জেলার তৃণমূল নেতা বুলবুল খান ও মালদা জেলা পরিষদের নারী শিশু উন্নয়ন ও ত্রাণ কর্মাধ্যক্ষা মাননীয়া মর্জিনা খাতুনের ও রতুয়া বিধানসভার তৃণমূল নেতা ইয়াসির আলী সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববর্গরা।

এদিন এটিএম রফিকুল হোসেন ও বুলবুল খান বলেন,”মোদি সরকার কৃষক বিরোধী সরকার।কৃষি ঋণ মুকুব এর কথা বললেও মুকুব করেনি। দিনদিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়েই চলেছে।সাধারণ মানুষের জন্য কিছুই ভাবছে না কেন্দ্র সরকার।তাই আমরা আমাদের নেত্রীর নির্দেশ রাজ্যজুড়ে আজকের এই প্রতিবাদ কর্মসূচি করছি।”

এই প্রসঙ্গে বিজেপির জেলা সম্পাদক দীপঙ্কর রাম কটাক্ষ করে বলেন,”এরা নাকি মা মাটি মানুষের সরকার। কিন্তু মা আজ কাঁদছে। তৃণমূলের পায়ের মাটি আলগা হয়ে গেছে। তাই মানুষ আছে ঠিক করেছে তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো হবে। কাট মানি নিয়ে উত্তাল সারা রাজ্য।সেই দিক থেকে নজর ঘোরাতেই তৃণমূলের এই কর্মসূচি। কর্মসূচি যে কোনো দল নিতেই পারে সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু যাই করুক মানুষকে আর ভুল বোঝাতে পারবে না তৃণমূল।”

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories