Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

১০০ কোটি কোভিড টীকাকরনের মাইলফলক ছুঁলো ভারত

আজ ২১ এ অক্টোবর, ২০২১, বৃহস্পতিবার ১০০ কোটি কোভিড টীকাকরনের মাইলফলক ছুঁলো ভারত। চিনের পর ভারতের এই অর্জনকে ঐতিহাসিক বলেই দাবি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টিকাকরণে এই নতুন ইতিহাস তৈরির জন্য ডাক্তার, নার্স থেকে শুরু করে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে নরেন্দ্র মোদী এদিন লিখেছে যে, “ভারত ইতিহাস রচনা করল।“ ভারতীয় বিজ্ঞান ও তার উদ্যোগ এবং ১৩০ কোটি ভারতীয়ের সম্মিলিত চেতনার বিজয় প্রত্যক্ষ করছেন তিনি । ১০০ কোটি টিকাকরণের জন্য ভারতকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। ডাক্তার, নার্সসহ টীকাকরনের সঙ্গে যুক্ত সকল স্বাস্থ্যকর্মীকে কৃতজ্ঞতা জানিয়েছেন মোদী।

আর এই যুদ্ধযজ্ঞে সামিল ডাক্তার, নার্স, টীকা প্রস্তুতকারক সংস্থা ও টীকাকরনের সঙ্গে যুক্ত সকলকে শ্রদ্ধা ও কুর্নিশ জানাতে ভারতকে তেরঙ্গা আলোয় সাজানোর সিদ্ধান্ত নিল দেশ। দেশের ঐতিহ্যশালী ১০০টি সৌধ। তার মধ্যে রয়েছে লালকেল্লা, কুতুব মিনার, হুমায়ুনের সৌধ, তুঘলকাবাদ দুর্গ, পুরানা কিলা, ফতেপুর সিক্রি, রামাপ্পা মন্দির, হাম্পি, ধোলাভিরা, লেহ প্রাসাদ, খাজুরাহো মন্দির, গোলকোন্ডা দুর্গ। এই তালিকায় আছে কলকাতার কারেন্সি বিল্ডিং এবং মেটকাফ হলও। লালকেল্লায় এই উপলক্ষে জনপ্রিয় গায়ক কৈলাস খেরের একটি গান ও একটি অডিও-ভিসুয়াল ফিল্ম লঞ্চ করা হবে। তা লঞ্চ করবেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এছাড়াও সম্ভবত আজই ১ হাজার ৪০০ কেজির একটি পতাকা উত্তোলন করা হবে লালকেল্লায়। এভাবেই ১০০ কোটি টিকাকরণের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে উন্মুখ কেন্দ্র।

কেন্দ্রের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই দেশের ৭৪ শতাংশ প্রাপ্তবয়স্ক টিকার প্রথম ডোজ ও ৩১ শতাংশ নাগরিক করোনা টিকার দুটি ডোজই পেয়েছেন। ভারতে করোনার টিকাকরণ শুরু হয়েছিল চলতি বছরের ১৬ জানুয়ারি। প্রথমেই চিকিৎসক, নার্স-সহ প্রথম সারির করোনা-যোদ্ধাদের টিকার প্রয়োগ শুরু হয়। এরপর ১ মার্চ থেকে প্রবীণ নাগরিক ও ৪৫ বছরের বছরের ঊর্ধ্বে থাকা কোমর্বিডিটি রোগীদের টিকার প্রয়োগ শুরু হয়। ১ এপ্রিল থেকে ৪৫ বছরের উপরে থাকা প্রত্যেক নাগরিকের টিকা প্রয়োগ শুরু হয়। সবশেষে গত ১ মে থেকে দেশজুড়ে ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেকের টিকাকরণ শুরু হয়েছে। টীকাকরন শুরু হওয়ার ৯ মাসের মধ্যেই এই সাফল্য সত্যিই প্রশংসনীয়।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories