Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

প্রথম শ্রেণীর এক ছাত্রকে পিষে দিল আটা বোঝাই গাড়ি, গাড়িটিতে আগুন উত্তেজিত জনতার

সুরজিৎ দাস,নদিয়াঃ স্কুলে যাওয়ার সময় প্রথম শ্রেণীর এক ছাত্রকে রাস্তায় পিষে দিল আটা বোঝাই একটি গাড়ি। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে আটার গাড়িতে আগুন লাগিয়ে দিলে উত্তেজিত জনতা। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। নদীয়ার গাংনাপুর থানার আইসমালি রাজ্য সড়কের ঘটনা। মৃত নাবালক ছাত্রের নাম মজিদ মন্ডল বয়স আনুমানিক সাত বছর।

প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বেরিয়েছে আইসমালি ইউনাইটেড একাডেমী প্রাইমারি স্কুলে ছাত্র মাজিদ মণ্ডল। ঠিক তখনই উল্টো দিক থেকে আসা মিল থেকে আটা বোঝাই একটি লরি ওই রাস্তা দিয়ে আসছিল। তখনই গাড়ির গতি বেগ বেশি হওয়ার কারণে নিমেষেই ওই ছাত্রকে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নাবালক ছাত্রের। এরপরই উত্তেজিত জনতা আটার গাড়িটিকে আটকে আগুন লাগিয়ে দেয়। অভিযোগ এর আগেও ওই রাস্তায় একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। মূলত গাড়ির গতি নিয়ন্ত্রণে থাকা নানা কারণেই এই দুর্ঘটনা ঘটে। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে এলাকাবাসী।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাংনাপুর থানার বিশাল পুলিশবাহিনী। রানাঘাট দমকলে খবর দেওয়া হলে একটি ইঞ্জিন এর সহায়তায় প্রাথমিকভাবে গাড়ির আগুন নেভায়। অবশেষে প্রশাসনের কড়া পদক্ষেপ এর আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories