Sunday, March 8, 2026
29.1 C
Kolkata

বাবা-মায়ের অশান্তির জেরে আত্মহত্যা একাদশ শ্রেণির তরতাজা যুবকের

গোলাম হাবিব, মালদা: দীর্ঘদিন ধরে বাবা-মায়ের মধ্যে অশান্তি। একসঙ্গে থাকে না বাবা, মা। সেই নিয়ে মানসিক অবসাদে ভুগছিল ছেলে। সেই অবসাদের জেরে আত্মহত্যা ১৯ বছরের ছেলের। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভাটোল গ্রামে।

জানা গিয়েছে, ভাটোল গ্রামের বাসিন্দা নন্দলাল গোস্বামী এবং তার স্ত্রী সবিতা গোস্বামী। তাদের এক ছেলে এবং এক মেয়ে। ছেলের নাম সাহিল গোস্বামী(১৯)। ঘরের এক কোণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সাহিল। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান,বাবা-মায়ের অশান্তির ফলে মানসিক অবসাদ থেকে এই আত্মহত্যা।সাহিলের বাবা মায়ের মধ্যে দীর্ঘ আট বছর ধরে অশান্তি। অশান্তির জেরে স্বামীকে ছেড়ে সবিতা গোস্বামী পূর্ণিয়া জেলায় বাপের বাড়িতে থাকতো। সাহিলের দিদি মায়ের সাথে থাকতো। কিন্তু সাহিল থাকত তার বাবার সাথে। নন্দলাল গোস্বামী মদ্যপ অবস্থায় স্ত্রীর সঙ্গে অশান্তি করতেন। যার জন্য সবিতা বাপের বাড়ি থাকত। সবিতার অভিযোগ তার স্বামী তাকে মারধর করতো। এমনকি ছেলের মৃত্যুর ঘটনা তার স্বামী তাকে জানায় নি। আত্মীয়দের কাছ থেকে ফোন মারফত জানে সে। সবিতা গোস্বামী এখন তার ছেলের মৃত্যুর বিচার চাইছে। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

মৃত যুবকের মা সবিতা গোস্বামী বলেন,” আমার স্বামী আমার ওপর অত্যাচার করত তাই বাপের বাড়ি থাকতাম। দীর্ঘ আট বছর ধরে আমাদের মধ্যে অশান্তি। সেখানেই আমার কাছে ফোন আসে ছেলে আত্মহত্যা করেছে। এখানে কি হয়েছিল না হয়েছিল, বাবা ছেলের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল কিনা সেটা বলতে পারবো না। কিন্তু আমি বিচার চাই”। অন্যদিকে মৃত যুবকের বাবা নন্দলাল গোস্বামী বলেন, “আমি কাজের জন্য বাইরে গেছিলাম। সেই সময় আমার কাছে ফোন আসে ছেলে আত্মহত্যা করেছে। কি হয়েছে আমি ঠিক বলতে পারব না। কারন আমার ছেলে এমনিতে ঠিক ছিল। একাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছিল এবার”।

হরিশ্চন্দ্রপুর থানার সাব-ইন্সপেক্টর বিকাশ হালদার বলেন,” প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে তার বাবা-মায়ের মধ্যে ঝামেলার জন্য মানসিক অবসাদ থেকে আত্মহত্যা। পোস্টমর্টেম রিপোর্ট এলে প্রকৃত ঘটনা জানা যাবে।

১৯ বছরের এক তরতাজা প্রাণ। সে যখন জীবনের কাছে হার মেনে আত্মহত্যা করেছে তার মানে মানসিক ভাবে অশান্তিতে ছিল সে। হয়তো তার বাড়ির লোক বুঝতে পারলেও সেটা স্বীকার করছে না। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পুলিশের উচিত সমগ্র ঘটনা খতিয়ে দেখা। কারণ সমাজে কম বয়সীদের মধ্যে দিন-দিন আত্মহত্যার প্রবণতা বাড়ছে।

Hot this week

করণদিঘিতে বিজেপির ‘পরিবর্তন সভা’য় কম উপস্থিতি, খালি চেয়ার ঘিরে শুরু রাজনৈতিক আলোচনা

উত্তর দিনাজপুরের করণদিঘিতে বিজেপির ডাকা একটি ‘পরিবর্তন সভা’ ঘিরে...

ইরানে দ্রুত জয়ের আশা ধাক্কা খেল, চাপে ট্রাম্প প্রশাসন

ইরানে শুরু হওয়া সামরিক সংঘাত ঘিরে দ্রুত জয়ের যে...

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

Topics

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

Related Articles

Popular Categories