Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

চার্জশিটের অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিচয়হীন, দাবি তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর  

২০১৭ সালের এক ফোন রেকর্ডিং কে কেন্দ্র করে, তৃণমূলের অস্বস্তি যেন কাটতেই চাইছে না। সিবিআই, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত হিসেবে, সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু বন্দ্যোপাধ্যায়, এবং কুন্তল ঘোষকে দায়ী করেছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কি ভাবে টাকা তোলা হবে তা নিয়ে মিটিং হয় এই তিনজনের মধ্যে।  সেই অডিও ক্লিপে সুজয়কৃষ্ণ ভদ্রকে বলতে শোনা যায়, নিয়োগ দুর্নীতির জন্য ১৫ কোটি টাকা দাবি করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কণ্ঠস্বর এর নমুনা পরীক্ষা করে তৃতীয় কম্প্লিমেন্টারি চার্জশিট আদালতকে পেশ করে সিবিআই।

যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, সঞ্জয় বসু দাবি করেছে, এই ঘটনা সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সিবিআই এর চার্জশিটে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ রয়েছে, নেই কোন পরিচয়। এ থেকে কোনভাবেই প্রমাণ করা যায় না, চার্জশিটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ই, আদতে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে, তৃণমূলের রাজ্য সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআইকে তীক্ষ্ণ আক্রমণ করেন, “আমাকে সিবিআই এর আগেও ডেকেছিল। আমি সহযোগিতা করেছিলাম। নব জোয়ারের যাত্রা বন্ধ করে গেছিলাম। ১০ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে।” তিনি এও বলেন, “আপনি কি (সিবিআই) ভাবছেন, ধমকে চমকে দমিয়ে রাখবেন? আমি অন্য ধাতুতে তৈরি। আপনি (সিবিআই) যত আঘাত করবেন, মানুষের কাছে গিয়ে মাথা নত করে সমর্থন চাইবো।”

এর আগে, এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু বলেছিলেন, আমাকে না মেরে আমার মনিবের কাছে কেউ পৌঁছাতে পারবে না। তিনি নিজেকে ‘লিপ্স এন্ড বাউন্স’ এর নিছক কর্মচারী বলে দাবি করেন। আর এই প্রতিষ্ঠানের মালিকের পরিচয় এতদিনে পশ্চিমবঙ্গের প্রায় সকল মানুষ জেনে গিয়েছে। কাজেই এই সূত্র ধরে কি বিরোধীরা দুইয়ে দুইয়ে চার করছে? নানান মহলে এখন একটাই প্রশ্ন, চার্জশিটে উল্লিখিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসল পরিচয় কি? 

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories