Monday, March 9, 2026
23.4 C
Kolkata

প্রায় চারমাস পর আজ থেকে পর্যটকদের জন্য খুলছে কাশ্মীর

এনবিটিভি ডেস্ক: প্রায় চারমাস পর বুধবার থেকে পর্যটকদের জন্য ধাপে ধাপে খুলে যাচ্ছে কাশ্মীর। তবে এখন কেবলমাত্র বিমানে যাঁরা যাবেন ঢুকতে দেওয়া হবে তাঁদেরই। তবে পর্যটন সংস্থাগুলির ধারণা, এই খবর জানার পরই বিমান কোম্পানিগুলি টিকিটের দাম বাড়িয়ে দেবে। এই বিষয়টি সরকারকে দেখতে হবে। নইলে লাভ কিছু হবে না। যাত্রী কম আসবেন।

বস্তুত ২০১৯ থেকেই কাশ্মীরের হোটেল, গেস্ট হাউস. ট্যাক্সিচালক, ট্যুর অপারেটর, হাউসবোট মালিকরা অত্যন্ত ক্ষতির মুখে রয়েছেন। সেখানে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই কার্যত বন্ধ ছিল বাইরের লোকের আসা। তখন পর্যটকদের কাশ্মীর ছেড়ে চলে যেতে বলা হয়েছিল।

তবে এখনও পর্যটন সংস্থারা তাকিয়ে রয়েছে বন্ধ হয়ে যাওয়া অমরনাথ যাত্রা ফের চালু হওয়ার দিকে। কয়েকদিন আগে উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ধাপে ধাপে পর্যটন খুলে দেওয়ার। আপাতত যাঁরা আসবেন তাঁদের কনফার্মড হোটেল বুকিং থাকতে হবে। আসার সঙ্গে সঙ্গে কোভিড টেস্টও করাতে হবে তাঁদের। তাঁদের হাতে ফেরার বিমানের টিকিটও থাকতে হবে। টেস্ট নেগেটিভ না হওয়া পর্যন্ত তাঁদের থাকতে হবে হোটেলেই। বাইরে বেরোতে পারবেন না। রিপোর্ট পজিটিভ হলে তাঁকে পাঠিয়ে দেওয়া হবে হাসপাতালে। আগে থেকেই গাড়ি বা ট্যাক্সি বুক করতে হবে।

যদিও ৬৫ বছরের বেশি বয়স্কদের না আসাই বাঞ্ছনীয় বলে জানানো হয়েছে। পর্যটকদের মোবাইলে আরোগ্যসেতু অ্যাপ থাকতে হবে।

Hot this week

সেনায় চাকরি করেও ‘বিচারাধীন’ তালিকায় নাম, দিনহাটার দুই ভাই ফিরদৌস ও ফারুকের ক্ষোভ

রাজ্যে সম্প্রতি ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশের পর বহু মানুষের...

চারশোর কাছাকাছি ভাষা আয়ত্ত! তামিলনাড়ুর তরুণ মাহমুদ আকরামকে ঘিরে চর্চা

তামিলনাড়ুর এক তরুণ হঠাৎই আলোচনায় উঠে এসেছেন তাঁর অসাধারণ...

রাশিয়ার তেলের দাম হঠাৎই বাড়ল, চাপে ভারত—বাড়তে পারে জ্বালানির দাম

রাশিয়া থেকে সস্তায় তেল কেনার যে সুবিধা এতদিন পাচ্ছিল...

সাংবাদিক খুন মামলায় বড় রায়: খালাস গুরমিত রাম রহিম, তিন অভিযুক্তের যাবজ্জীবন বহাল

সাংবাদিক রাম চন্দর ছত্রপতি হত্যা মামলায় বড় রায় দিল...

Topics

সেনায় চাকরি করেও ‘বিচারাধীন’ তালিকায় নাম, দিনহাটার দুই ভাই ফিরদৌস ও ফারুকের ক্ষোভ

রাজ্যে সম্প্রতি ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশের পর বহু মানুষের...

চারশোর কাছাকাছি ভাষা আয়ত্ত! তামিলনাড়ুর তরুণ মাহমুদ আকরামকে ঘিরে চর্চা

তামিলনাড়ুর এক তরুণ হঠাৎই আলোচনায় উঠে এসেছেন তাঁর অসাধারণ...

রাশিয়ার তেলের দাম হঠাৎই বাড়ল, চাপে ভারত—বাড়তে পারে জ্বালানির দাম

রাশিয়া থেকে সস্তায় তেল কেনার যে সুবিধা এতদিন পাচ্ছিল...

বুলডোজারের পর ভোটার তালিকাতেও ধাক্কা! অসমে উচ্ছেদ হওয়া বহু বাংলাভাষী মুসলিমের নাম বাদ

আগে বুলডোজার চালিয়ে বাড়িঘর ভেঙে উচ্ছেদ করা হয়েছিল। এবার...

হোলির রং নিয়ে বিতর্কে উত্তেজনা, উত্তরপ্রদেশে ১০৮ জনের বিরুদ্ধে মামলা

হোলির দিনে রং ছোড়া নিয়ে বিতর্ককে কেন্দ্র করে উত্তরপ্রদেশের...

গোরক্ষার নামে হামলার অভিযোগ, রাজস্থানে গুলি করে খুন হরিয়ানার মুসলিম ট্রাক চালক আমির

গোরক্ষা বাহিনীর হামলার অভিযোগে রাজস্থানে খুন হলেন ২৮ বছরের...

Related Articles

Popular Categories