Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

আচ্ছে দিন! মোদির ব্যাটে সেঞ্চুরি পেট্রোলের

নিউজ ডেস্ক : ভারতে বিজেপি সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সম্ভবত উপস্থিত হতে চলেছে বহু প্রতীক্ষিত আচ্ছে দিন। হ্যাঁ আর সেই আচ্ছা দিন এর শুরু হয়েছে দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বাই থেকে। কারণ গতকাল মোদির বেটি মুম্বাই সেঞ্চুরি করল পেট্রোল এর মূল্য। কলকাতায় পেট্রোলের দাম ৯০ পার করলো আজ। ডিজেলের মূল্য পৌঁছেছে ৮২.৬৫ টাকায়।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম পূর্বের কংগ্রেসের জামানার তুলনায় অনেক পেলেও মোদি সরকারের আরোপিত অত্যাধিক শুল্কের কারণে ভারতের পেট্রোল এবং ডিজেলের দাম বিশ্বের বেশিরভাগ দেশের তুলনায় অনেক বেশি। মোদী সরকারের আমলে পেট্রলে শুল্ক বেড়েছে প্রায় ২৫০%, ডিজেলে প্রায় ৮০০%। করোনা সঙ্কটের মধ্যেই গত মার্চে ও মে মাসে পেট্রলে লিটারে ১৩ টাকা ও ডিজেলে ১৬ টাকা শুল্ক বেড়েছে। মূলত অশোধিত তেলের দাম কম (গত বছর যা ছিল শূন্যেরও নীচে) থাকার সময়ে দেশে শুল্ক বেড়েছে। ফলে সুবিধা হয়নি দেশের ক্রেতার। কেন্দ্রীয় বাজেটে শুল্ক সামান্য কমলেও দুই জ্বালানির উপরে কৃষি পরিকাঠামো ও উন্নয়ন সেস বসানোয় তেলের দাম হ্রাসের রাস্তা আটকেই থেকেছে। ফলে পরিবহণের খরচ উত্তরোত্তর বাড়ায় বিভিন্ন জিনিসের দামে ও যাতায়াতে কতটা বাড়তি গুনতে হবে, সেই আশঙ্কায় কাঁটা সকলে।

মোদি সরকার কে বারবার পেট্রোল এবং ডিজেলের ওপর থেকে তাদের আরোপিত শুল্ক কমানোর অনুরোধ করলেও কেন্দ্র তা প্রত্যাখ্যান করেছে। কংগ্রেস জামানায় যখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দাম ছিল ১০৮ ডলারেরও বেশি তখনও ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম এতটা ছিল না। কিন্তু সে সময়ে গলাবাজি করে মোদি এবং বিজেপির অন্যান্য নেতারা কেন্দ্রীয় সরকারকে এই ব্যাপারে বারবার আক্রমন করত। অথচ আজ যখন পেট্রোপণ্যের দাম ৪০ থেকে ৫০ ডলারের মধ্যে ঘোরাফেরা করছে সেই সময়ে ভারতে পেট্রোল-ডিজেলের দাম ১০০ দোরগোড়ায় ঘোরাঘুরি করছে।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories