Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

২২৫ বছর পর মিসরের বিখ্যাত মসজিদে জুমার নামাজ

এনভিটিভি, ওয়েবডেস্ক:২২৫ বছর পর মিসরের বিখ্যাত আল-জাহির বায়বার্স মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৯ জুন) রাজধানী কায়রোতে অবস্থিত মসজিদের প্রথম জুমার নামাজে অংশ নেয় হাজার হাজার মুসল্লি। জুমার পুরো কার্যক্রম বিভিন্ন গণমাধ্যম লাইভ সম্প্রচার করে। এর আগে গত ৫ জুন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম শায়খ আহমদ আল-তাইয়িবের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তা উন্মুক্ত হয়। মিসরের রাজধানী কায়রোর উত্তরে তিন একর এলাকাজুড়ে আল-জাহির বায়বার্স মসজিদটি মিসরের তৃতীয় বৃহত্তম মসজিদ। ১২ হাজার বর্গমিটার আয়তনের মসজিদটি দীর্ঘদিন পরিত্যক্ত ছিল। গত সপ্তাহে মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে শায়খ আহমদ আল-তাইয়িব বলেন, সুলতান আল-জাহির বায়বার্স ইসলামের ইতিহাসের সাহসী পুরুষদের অন্যতম। আরববিশ্ব বিশেষত মিসরীয় অঞ্চলে রাজনীতি, অর্থনীতি ও স্থাপত্য ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য।জানা যায়, ১২৬৮ সালে মামলুক শাসনামলে মসজিদটি নির্মিত হয়। মামলুক সুলতান আল-জাহির বায়বার্স আল-বানদুকদারির নামে নামকরণ করা হয়। ১৭৯৮ সালে মিসরে ফরাসি আগ্রাসনের পর মসজিদটি দখল হয় এবং তাতে নামাজ বন্ধ হয়ে পড়ে। তখন মসজিদের উঁচু প্রাচীরের ওপর কামান স্থাপন করা হয় এবং তা সামরিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।১৮০৫-১৮৪৯ সালে মিসরের অটোমান গভর্নর মুহাম্মদ আলী পাশার শাসনামলে তা সাবান কারখানা অতঃপর সেনাবাহিনীর বেকারি হিসেবে ব্যবহৃত হয়। এরপর ঊনবিংশ শতাব্দীর শেষ দিক থেকে ১৯১৫ সাল পর্যন্ত তা কসাইখানা হিসেবে ব্যবহৃত হয়। পরবর্তী সময়ে দীর্ঘদিন ধরে তা পরিত্যক্ত স্থান হিসেবে পড়ে ছিল।২০০৭ সাল থেকে মিসর ও কাজাখস্তান সরকারের অর্থায়নে মসজিদটি পুনরুদ্ধার শুরু হয়। এরপর ২০১১ সাল থেকে আট বছর এই কার্যক্রম বন্ধ থাকে।অতঃপর ২০১৮ সালে পুনরুদ্ধার কার্যক্রম পুনরায় শুরু হয়ে গত সপ্তাহে মজসিদটি উদ্বোধন হয়। মসজিদটি পুনরুদ্ধারকাজে ৭৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার ব্যয় হয়।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories