Saturday, September 5, 2026
30 C
Kolkata

মহিলাকে বাড়িতে ঢুকে কুপিয়ে খুন, মুর্শিদাবাদে গ্রেপ্তার অভিযুক্ত

এনভিটিভি, ওয়েবডেস্ক: মহিলাকে বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার নাদাই গ্রামে। ইতিমধ্যেই অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে পেশ করা হয়েছে জঙ্গিপুর মহকুমা আদালতে। পুলিশ সূত্রে খবর, সান্ত্বনা মণ্ডল নামে ওই মহিলা রবিবার রাতে নিজের বাড়িতেই কাজ করছিলেন। সেই সময় স্বপন মণ্ডল নামে এক ব্যক্তি হঠাৎই তার বাড়িতে ঢুকে পড়েন এবং চাকু দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যান।জানা গিয়েছে, সান্ত্বনার ছোট বোন বৈশাখী মণ্ডলকে নিয়ে দুই বছর আগে পালিয়েছিলেন স্বপন। এই ঘটনা মেনে নিতে পারেননি ওই মহিলা। যে কারণে অভিযুক্ত এবং ওই মহিলার মধ্যে চাপা ক্ষোভ ছিল। মৃতের এক আত্মীয় জানান, ‘রবিবার আমরা যখন বাড়ির ছাদে শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম। সেই সময়ে হঠাৎই ওই ব্যক্তি কয়েকজন লোক নিয়ে বাড়িতে ঢুকে পড়ে এবং সান্ত্বনাকে কুপিয়ে খুন করে পালায়’। ইতিমধ্যেই মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories