Saturday, September 5, 2026
30 C
Kolkata

ব্রোঞ্জ জয়ের পর মনপ্রীতরা বললেন,”এটা সবে শুরু”

বছর তেরো আগে অলিম্পিক্সে যোগ্যতা-অর্জন করতে পারেনি। চার বছর পর লন্ডনে সব ম্যাচে হারতে হয়েছিল। সেখান থেকে ২০২০ টোকিও ব্রোঞ্জ জিতল ভারতীয় পুরুষ হকি দল। তবে সেটাই সাফল্যের চূড়া নয়, বরং টোকিও থেকেই এক সোনালী যুগের শুরু হচ্ছে বলে জানালেন ভারতের অধিনায়ক মনপ্রীত সিং।

বৃহস্পতিবার ব্রোঞ্জ পদকের ম্যাচে জার্মানিকে ৫-৪ গোলে হারানোর পর আত্মবিশ্বাসের সুরে মনপ্রীত বলেন, ‘আমাদের যাত্রা শেষ হয়নি। এটা সবে শুরু।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘সকল প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধাকে এই পদক উত্‍সর্গ করছি।’

টোকিয়োয় ব্রোঞ্জ জয়ের দিনটা দেখার জন্য মনপ্রীতকে কম অপেক্ষা করতে হয়নি।

২০১২ সালের লন্ডন অলিম্পিক্সের যে ভারতীয় হকি দল পাঁচটি ম্যাচই হেরেছিল, সেই দলের সদস্য ছিলেন মনপ্রীত। তখন এক যেন দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছিল ভারতীয় হকি দল। সেই দুর্যোগ কাটিয়ে ভারতীয় হকি দলকে এগিয়ে নিয়ে এসেছেন মনপ্রীতরা। টোকিয়োয় তো ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। মাঝমাঠে দলকে উদ্বুদ্ধ করেছেন। হেরে যাওয়ার পর দলকে টেনে তুলেছেন। এনে দিয়েছেন সাফল্য।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories