Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

মুসলিম জনসংখ্যা ৪০% ছাড়িয়েছে বলে দাবী, পশ্চিমবঙ্গে সমস্ত আসনে লড়াই করবে আসাউদ্দিন ওয়েশির দল

কলকাতায় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দাবি করেছে, রাজ্যে মুসলিম জনসংখ্যা এখন মোটের ৪০% অতিক্রম করেছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সমস্ত আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে দলটি। এআইএমআইএম নেতা ইমরান সোলাঙ্কি এদিন কলকাতায় সাংবাদিকদের সামনে রাজনৈতিক এজেন্ডা উপস্থাপন করেন, যেখানে মুসলিম, দলিত ও আদিবাসী সম্প্রদায়ের স্বার্থসংক্রান্ত বিষয়গুলো প্রাধান্য পায়।

সোলাঙ্কি জানান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার ও দিল্লিতে সাফল্যের পর এবার পশ্চিমবঙ্গকে লক্ষ্যবস্তু করা হয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে মালদায় ৬০,০০০, মুর্শিদাবাদে ২৫,০০০ এবং অন্যান্য অঞ্চলে ১৫,০০০ থেকে ১৮,০০০ ভোট পেয়েছে দলটি। এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসির নির্দেশে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

টিএমসি সরকারকে অভিযুক্ত করে সোলাঙ্কি বলেন, “হাইকোর্ট থেকে ফোর্ট উইলিয়াম পর্যন্ত সম্পত্তি ওয়াকফ বোর্ডের অধীন। এই সম্পদ থেকে টিএমসি সুবিধা লুটছে। মুসলিম ভোট চাইলে সরকারের উচিত ওয়াকফ বোর্ডের আয়-ব্যয়ের হিসাব আমাদের সামনে প্রকাশ করা।” তিনি আরও যোগ করেন, ২০১১ সালের জনগণনা অনুযায়ী রাজ্যে মুসলিমরা ২৭% হলেও বর্তমানে এটি ৪০% ছাড়িয়েছে। নতুন জনগণনা হলে এই চিত্র স্পষ্ট হবে বলে দাবি তার।

টিএমসি ও বিজেপিকে ‘একই মুদ্রার দুই পিঠ’ আখ্যা দিয়ে সোলাঙ্কি বলেন, “উভয় দলই মুসলিম ভোটে ক্ষমতায় এলেও সম্প্রদায়ের উন্নয়নে কাজ করেনি। টিএমসি শুধু নির্বাচনের সময় সংখ্যালঘুদের স্বার্থের কথা বলে।” তার মতে, রাজ্যের ৯০% মুসলিম ভোটের জোরেই টিএমসি সরকার গঠন করতে পেরেছে।

এআইএমআইএমের এই ঘোষণাকে রাজ্য রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সংখ্যালঘু ভোটারদের লক্ষ্য করে দলটির সক্রিয়তায় টিএমসি ও বিজেপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories