Sunday, September 6, 2026
28 C
Kolkata

গরু চুরির অভিযোগে নৃশংস ভাবে পিটিয়ে মারা হল মুসলিম যুবকে, উত্তপ্ত বিহার

বিহারের সারণ জেলার নগর থানা এলাকার অহিতোলির খানুয়া মহল্লায় গবাদি পশু চুরির অভিযোগে একদল হামলাকারি জাকির কুরেশি নামে এক যুবককে মেরে হত্যা করে এবং তার ভাই নিহাল গুরুতর ভাবে আহত হয়।

জানা গিয়েছে, রবিবার কসাই এলাকার এক জায়গা থেকে চুরি যাওয়া গরু উদ্ধার হওয়ার পর স্থানীয়রা জাকির ও নিহালকে রড দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে জখম করে।

প্রায় ৫০-৬০ জনের ভিড় জাকিরকে দড়ি দিয়ে বেঁধে রড দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। ভাইরাল হওয়া ছবিতে তার শরীরে গভীর কালো দাগ, ফোলা ও ক্ষতচিহ্ন দেখা গেছে, যা সম্ভবত লাঠি বা রডের আঘাতের ফলে হয়েছে। অন্যদিকে নিহাল গুরুতর অবস্থায় পাটনার পিএমসি হাসপাতালে চিকিৎসাধীন।

জাকিরের মৃত্যুর পর খানুয়া এলাকার বাসিন্দারা পুলিশের কাছে মামলা দায়ের করে। পুলিশ প্রধান অভিযুক্ত পঙ্কজ কুমার ও মিন্টু রায়কে গ্রেফতার করে, যারা এই অপরাধ স্বীকার করেছে। অন্যান্য অভিযুক্তদের মধ্যে সুজিত কুমার, প্রিন্স রায় ও পাপ্পু রায়ের নাম উল্লেখ করা হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories