Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

মালেরকোটলা : পাঞ্জাবের মুসলিমদের পৃথক জেলার দাবি পূরণ করলেন অমরিন্দর সিং

নিউজ ডেস্ক : ১৯৪৭ সালে দেশভাগের পর থেকে ভারতের পাঞ্জাবে মুসলিমদের সংখ্যা হ্রাস পেয়েছিল ব্যাপক পরিমাণে। তাই সীমিত সংখ্যক মুসলিম অধিবাসী যারা পাঞ্জাবে থেকে গিয়েছিল তারা বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করত রাজ্যটির বিভিন্ন প্রান্তে। শিখ ধর্মানুসারী অধ্যুষিত বর্তমান পাঞ্জাবে একটি মাত্র শহর আছে যেখানে মুসলিমদের সংখ্যাধিক্য রয়েছে। শহরটির নাম মালেরকোটলা। বহুদিন থেকে ওই অঞ্চলের মুসলিমদের দাবি মালেরকোটলাকে একটা পৃথক জেলা হিসেবে ঘোষণা করার। শেষ পর্যন্ত তাদের সেই দাবি পূরন হল বর্তমান মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহের হাত ধরে। পবিত্র ঈদ উল ফিতরের দিন তিনি মুসলিমদের জন্য এই জেলা তৈরির ঘোষণা করেন। এটি পাঞ্জাবের ২৩তম জেলা হিসেবে রাজ্যটির প্রশাসনিক মানচিত্রে যুক্ত হবে।

বর্তমান পাঞ্জাবের সুংরুর জেলা থেকে এই জেলাটি পৃথক করা হবে। এছাড়াও নিকটস্থ আহমেদগড়সহ বেশ কিছু জনপদ নবগঠিত এই জেলার অংশ হবে। মুখ্যমন্ত্রী জেলাটির জন্য ৫০০ কোটি বরাদ্দের মেডিক্যাল কলেজ তৈরির ঘোষনা করেন। এছাড়াও তৈরি হবে একটি মহিলা কলেজ, একটি নতুন বাস স্ট্যান্ড ও মহিলা থানা প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন।

মুসলিমদের জন্য এই পদক্ষেপ নেওয়াতে ক্ষুব্ধ উত্তর প্রদেশের কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি এই সিদ্ধান্তকে বিভাজনমূলক হিসেবে অভিহিত করেছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী যোগিকে পাঞ্জাবের ব্যাপারে নাক গলানো থেকে দূরে থাকতে বলেছেন। তিনি বলেছেন, যোগীর উচিত পাঞ্জাবের থেকে সব দিক থেকে পিছিয়ে থাকা তার নিজের রাজ্যের ব্যাপারে চিন্তা করা উচিত। তার রাজ্যে করোনা পরিস্থিতিতে বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থা পরিষেবা বহাল করতে নজর দিতে উচিত।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories