Sunday, September 6, 2026
28 C
Kolkata

এবার হিন্দুত্ববাদী সন্ত্রাসের বলি এক মুসলিম জিম ট্রেইনার, পিছনে সেই জয় শ্রীরাম স্লোগান

নিউজ ডেস্ক : জয় শ্রীরাম। এই স্লোগান ব্যবহার করে অসংখ্য নিরীহ মুসলিম এবং দলিতের প্রাণ নিয়েছে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। এখনও গেরুয়া রাজ চলছে দেশ জুড়ে। তাই জয় শ্রী রাম কেন্দ্রিক সন্ত্রাস এক্ষুনি বন্ধ হবে না। এটা আবার বোঝা গেল যখন হরিয়ানার এক নিরীহ মুসলিম জিম ট্রেইনার আসিফ খানকে এই হিন্দুত্ববাদী সন্ত্রাসবাদীরা একই স্লোগান দিতে বাধ্য করে। তারপর তাকে পাশবিকভাবে হত্যা করে ১৫ জন গেরুয়া সন্ত্রাসবাদী।

গতকাল নিজের গ্রাম খলিলপুর থেকে সহনাতে ওষুধ কিনতে নিজে গাড়িতে যাচ্ছিলেন আসিফ। সেই সময় পথিমধ্যে তার গাড়ি থামিয়ে তাকে ‘মারো মুল্লো কো’ এবং ‘জয় শ্রীরাম’ দিতে বাধ্য করে ১৫ জন গেরুয়া সন্ত্রাসী। তারপর তার ওপর আক্রমন করে হত্যা করে সন্ত্রাসী দল। পাশবিক গণপিটুনিতে মৃত্যু হয় যুবক আসিফ খানের।

এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে টুইট করেছেন মিম সাংসদ ওয়ারিশ পাঠান। বিজেপির সরকার থাকায় এই সন্ত্রাসীরা যে বিচারের মুখোমুখি হবেন না সেই কথাই শোনা যাচ্ছে নেট নাগরিকদের মুখে। আসিফ খানের পরিবার শোকস্তব্ধ। তাদের সন্তানের হত্যার উপযুক্ত বিচার দাবি করেছেন তারা। পুলিশ এখনও পযন্ত কাউকে গ্রেফতার করেনি। টুইটারে ট্রেন্ড করছে #justiceforAsif।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories