Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

কট্টর মুসলিম বিদ্বেষী পায়েল রোহত্যাগী গ্রেফতার, নিজের সোসাইটির বাসিন্দাদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক : বলিউডে কিছুদিন কাজ করা অভিনেত্রী পায়েল রোহত্যাগী বেশ কয়েক মাস থেকে মুসলিম বিদ্বেষ এবং সাম্প্রদায়িক শক্তির দালালি করতে করতে দ্বিতীয় কঙ্গনার খেতাব পেয়েছেন নেট মাধ্যমে। এবার তাকে নিজের সোসাইটির বাসিন্দাদের হত্যার হুমকি এবং সোসাইটির চেয়ারম্যানকে অপমান করার অভিযোগে গ্রেফতার করল আহমেদাবাদ পুলিশ। সোসাইটির চেয়ারম্যান পরাগ শাহের অভিযোগের ভিত্তিতে গতকাল আহমেদাবাদের স্যাটেলাইট থানার পুলিশ তাকে তার সোসাইটির ফ্ল্যাট থেকে গ্রেফতার করে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, গত প্রায় দেড় বছর যাবত পেশায় চক্ষু বিশেষজ্ঞ পরাগ শাহের সুন্দরবন এপীটম সোসাইটিতে পায়েল তার পিতা মাতার সঙ্গে আছেন। গত বছর সোসাইটির এক সামাজিক অনুষ্ঠানে পায়েল বিনা আমন্ত্রণে হাজির হয়ে সবাইকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। তাকে সেখান থেকে চলে যেতে বলে চেয়ারম্যানের বিরুদ্ধে ও অপমানজনক ভাষা ব্যবহার করেন তিনি। তারপর থেকে সোসাইটির হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে অপমানজনক বিভিন্ন ম্যাসেজ তিনি পোস্ট করতেন। কেউ প্রতিবাদ করলে তার তাকে তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ভুয়া মামলায় ফাঁসানোর হুমকি দিতেন। বিষয়টি নিয়ে চেয়ারম্যানের প্রতিবাদ শুনে ক্ষেপে গিয়ে পায়েল তাকে হত্যার হুমকি দেন। তারপর তিনি স্থানীয় থানায় তার নামে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে গতকাল তাকে গ্রেফতার করে পুলিশ। পরাগ জানান, পায়েল মাঝে মাঝে বাচ্চাদের ও তার বাড়ির সামনে খেলা করলে মাথা ভেঙে দেওয়ার হুমকি দিতেন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories