Sunday, October 25, 2026
29 C
Kolkata

বৃহস্পতিবার পর্যন্ত জ্ঞানবাপী মসজিদে কোনও কাজ চালাতে পারবে না এএসআই

এনবিটিভি, ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার পর্যন্ত জ্ঞানবাপী মসজিদে কোনও কাজ চালাতে পারবে না আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জানিয়ে দিলো এলাহাবাদ হাই কোর্ট।

বুধবার নতুন করে দায়ের হওয়ার মামলার ভিত্তিতে শুনানি শুরু হয় এলাহাবাদ হাই কোর্টে। মসজিদ কমিটির দাবি ছিল, বৈজ্ঞানিক সমীক্ষার জেরে ভেঙে পড়তে পারে জ্ঞানবাপী মসজিদ। এই দাবির বিরোধিতা করে হলফনামা দেন এএসআইয়ের ডিরেক্টর। তবে সেই হলফনামায় সন্তুষ্ট হয়নি আদালত। তারপরেই এই নির্দেশ দেয় আদালত।

হিন্দু পক্ষের আইনজীবী বলেন, একেবারে শেষ পর্যায়ে প্রয়োজন পড়লে তবেই খননকাজ হবে মসজিদে। এএসআইয়ের তরফেও বলা হয়, তাদের কাজের পদ্ধতির জেরে মসজিদের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। সমস্ত সওয়ালের পরেই আদালত জানিয়ে দেয়, এই শুনানি চলবে। তবে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে এএসআইয়ের কাজ।

Hot this week

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ১ নভেম্বর ১০ লক্ষ মানুষের জমায়েতের ডাক কংগ্রেসের!

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে ফের আন্দোলনের...

‘এলাকা দখল’ নিয়ে রণক্ষেত্র মঙ্গলকোট! দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম ৬, চার জনের অবস্থা গুরুতর

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত...

ফের নিম্নচাপের ভ্রুকুটি! বুধবার থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা

দুর্গাপুজো শেষ হতেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! ক্রমশ শক্তি বাড়াচ্ছে...

Topics

সিয়াং বাঁধ প্রকল্প ঘিরে উত্তেজনা অরুণাচল প্রদেশে, জ্বালিয়ে দেওয়া হল NHPC-র অফিস!

অরুণাচল প্রদেশে প্রস্তাবিত সিয়াং বাঁধ প্রকল্পকে ঘিরে উত্তেজনা ছড়াল।...

Related Articles

Popular Categories