Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

মাওবাদী হামলায় নিহত জওয়ানদের নিয়ে নেটমাধ্যমে বিতর্কিত মন্তব্য করায় অসমে লেখক শিখা শর্মার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা

মাওবাদী হামলায় নিহত জওয়ানদের নিয়ে নেটমাধ্যমে বিতর্কিত মন্তব্য করায় অসমে লেখক শিখা শর্মার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা। দেশদ্রোহ আইনে মঙ্গলবার গুয়াহাটি থেকে শিখাকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার আদালতে তোলা হবে তাঁকে।

ডিব্রুগড়ে অল ইন্ডিয়া রেডিয়োতে কর্মরত শিখা বরাবরই নেটমাধ্যমে সক্রিয়। সম্প্রতি ছত্তীসগঢ়ে মাওবাদী হামলা নিয়েও ফেসবুকে মুখ খোলেন তিনি। তাতে নিহত জওয়ানদের ‘শহিদ’ তকমা দেওয়ায় আপত্তি তোলেন। শিখা লেখেন, ”বেতনভুক চাকরিজীবী কেউ কর্তব্যরত অবস্থা মারা গেলেই তাঁকে শহিদ বলা চলে না। তাই যদি হয়, সে ক্ষেত্রে তো বিদ্যুত্‍ বিভাগে কর্মরত কেউ বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মারা গেলে, তাঁকেও শহিদ বলা উচিত। সংবাদমাধ্যমগুলিকে বলি, মানুষের মনে আবেগ তৈরি করবেন না’।

শিখার এই পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হতে সময় লাগেনি। তাঁকে আক্রমণ করে সেই পোস্টে মন্তব্য করতে থাকেন নেটাগরিকরা। বিষয়টি নজরে আসায় গৌহাটি হাইকোর্টের দুই আইনজীবী উমি ডেকা বরুয়া এবং কঙ্কনা গোস্বামী শিখার বিরুদ্ধে দিসপুর থানায় এফআইআর দায়ের করেন। তাঁদের বক্তব্য ছিল, এই ধরনের কুরুচিকর মন্তব্য করে জওয়ানদের আত্মবলিদানকে কলুষিত করেছেন শিখা।

সোমবার এফআইআর দায়ের হয়। মঙ্গলবার শিখাকে গ্রেফতার করে পুলিশ। দিসপুর থানার ওসি প্রফুল্ল কুমার বলেন, ”এফআইআরের ভিত্তিতেই শিখাকে গ্রেফতার করা হয়েছে।” গুয়াহাটির পুলিশ কমিশনার মুন্না প্রসাদ গুপ্ত বলেন, ”১২৪-এ (দেশদ্রোহ)-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে শিখার বিরুদ্ধে।”

তবে এই প্রথম জনরোষে পড়লেন না শিখা। সরকারের বিরুদ্ধে মুখ খোলায় গত বছর অক্টোবরে নেটমাধ্যমে ধর্ষণের হুমকি পান তিনি। তা নিয়ে মামলা দায়ের করলেও, সেই সময় পুলিশ কোনও পদক্ষেপই করেনি বলে নেটমাধ্যমে অভিযোগ করেছিলেন শিখা।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories