Wednesday, March 11, 2026
24.4 C
Kolkata

ফিলিস্তিনিদের উপর হামলা : ৪ চার ইসরায়েলিকে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ফিলিস্তিনিদের উপর হামলার অভিযোগে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী চার ইসরায়েলীকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট।

গত ৭৫ বছরের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে এই প্রথমবারের যুক্তরাষ্ট্র ইসরাইলের কোন নাকরিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিতে অনুমোদন দিয়ে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্তরা ডেভিড শাই চাসদাই (২৯), ইনোন লেভি (৩১), ইনান তানজিল (২১) এবং শালোম জিচেরমান (৩২)।
এই নিষেধাজ্ঞার ফলে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং সেখানে কোনো সম্পদ কিনতে পারবেন না।

নিষেধাজ্ঞার আদেশে বাইডেন বলেছেন, পশ্চিম তীরের পরিস্থিতি–বিশেষ করে উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের মাত্রাতিরিক্ত সহিংসতা, মানুষকে জোর করে বাস্তুচ্যুত করা এবং সহায়–সম্পত্তি ধ্বংস করা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এসব শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।

নিষেধাজ্ঞার আদেশে বাইডেনের স্বাক্ষরের পরপরই এ বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল।  ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দপ্তর থেকে বলছে, ইসরায়েল সব জায়গাতেই আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তাই এ বিষয়ে কারও অস্বাভাবিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই।

৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, চলমান এ হামলায় এখন পর্যন্ত ২৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই নারী ও শিশু।

Hot this week

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, ইরান–আমেরিকা দ্বন্দ্বে উদ্বেগ বাড়ছে!

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। পারস্য উপসাগর...

ইরান যুদ্ধ ইস্যুতে আলোচনায় নিশ্চুপ কেন্দ্র! বিরোধীদের তীক্ষ্ণ প্রশ্ন উত্তাল সংসদ

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই সংসদে পশ্চিম এশিয়ার...

ইরানে হামলার বিরোধিতা জানিয়ে শিয়ালদহে প্রতিবাদে সরব সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা

ইরানে সাম্প্রতিক মার্কিন ও ইজরায়েলি সামরিক হামলার বিরুদ্ধে তীব্র...

ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ না দেওয়ার দাবিতে কমিশনের দ্বারস্থ নাগরিক সংগঠন

রাজ্যের ভোটার তালিকা নিয়ে নতুন করে উদ্বেগ ও বিতর্ক...

‘অমৃত ভারত’ প্রকল্পে বদলে গেল হুগলির শেওড়াফুলি স্টেশন, জীবিকা হারিয়ে বিপাকে অটোচালক ও যাত্রীরা!

হুগলির শেওড়াফুলি রেলস্টেশনকে সম্প্রতি ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায়...

Topics

ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে থাকতে দিল্লি আদালতের অনুমতি, ১০ দিনের অন্তর্বর্তী জামিন শারজিল ইমামের!

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার তথাকথিত বৃহত্তর ষড়যন্ত্র...

Related Articles

Popular Categories