Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

হুগলীর ডানকুনিতে এটিএম লুটের চেষ্টা, ব্যাংক কর্মীদের তৎপরতায় পাকড়াও দুষ্কৃতীরা

 

বাদশা সেখ, এনবিটিভি, হুগলী : বুধবার বেলা বারটা নাগাদ ডানকুনি সুভাষপল্লী টি.এন মুখার্জি রোডের পাশে কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের এটিএম লুট করতে আসে তিন দুষ্কৃতি। একজন বাইরে পাহারায় ছিল আর বাকি দু’জন এটিএম ঘরের ভিতরে এটিএম লুটের চেষ্টা চালাচ্ছিল।

 

সিসি ক্যামেরায় ব্যাংক কর্মীরা দেখতে পায়। বেশ কিছুক্ষন পেরিয়ে গেলেও এটিএম থেকে তারা বেরোচ্ছে না দেখে ব্যাংকের কর্মীদের সন্দেহ হয়।  সিসি টিভি ভালো করে দেখে ব্যাংক কর্মীরা বুঝতে পারে তারা সাধারন গ্রাহক নয়। এটিএম থেকে টাকা লুটের চেস্টা চালাচ্ছে। ব্যাংকের কর্মীরা তৎক্ষণাৎ নেমে এসে এটিএম ঘরের শাটার বন্ধ করে দেয়। ভিতরে আটকে পড়ে দুজন ও বাইরে থাকা ব্যাক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলেও তাকে ধাওয়া করে পাকড়াও করে ব্যাংক কর্মীরা ও স্থানীয়রা।

 

ডানকুনি থানার পুলিশ খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে। শাটার খুলে দুই দুষ্কৃতিকে ধরে নিয়ে যায় থানায়। পুলিশ, সূত্রে খবর, হরিয়ানার একটি গ্যাং এটিএম লুটে সক্রিয় রয়েছে কয়েকদিন ধরে। হুগলীর উত্তরপাড়া ও হাওড়ায় গত এক সপ্তাহের মধ্যে নিরাপত্তারক্ষী বিহীন দুটি এটিএম লুটের চেষ্টা চালায় দুষ্কৃতীরা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories