Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

দুঃসময় কেটে যাচ্ছে! মহারাষ্ট্রে কমছে দৈনিক সংক্রমন

নিউজ ডেস্ক : সারা ভারতে প্রতিদিন আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।  প্রবল দুঃসময়ের মধ্যেও এক আশার আলোর দেখা গেল মহারাষ্ট্রে। শেষ কয়েকদিনে ওই রাজ্যে নতুন সংক্রমণ আর বাড়েনি। গত এক সপ্তাহে সীমাবদ্ধ রয়েছে ৬০,০০০-এর মধ্যেই। সংক্রমণে এই স্থিতিশীলতা চলছে টানা দু’ সপ্তাহ ধরে যা সামান্য হলেও আশাব্যঞ্জক। এর চেয়েও গুরুত্বপূর্ণ হল ‘ট্রান্সমিশন রেট’ ১.৩৮ থেকে কমে ১.১৩ হওয়া।

কী এই ট্রান্সমিশন রেট?
একজন আক্রান্ত ব্যক্তির থেকে নতুন সংক্রমণের হারকেই বলা হয় ট্রান্সমিশন রেট। ইংরিজি R অক্ষর দিয়ে বোঝানো এটি। ফেব্রুয়ারির মাঝামাঝি এই ট্রান্সমিশন রেট ছিল ১.৩৮ অর্থাৎ প্রতি ১০০ জন করোনা আক্রান্ত ব্যক্তির থেকে নতুন করে সংক্রমিত হচ্ছিলেন ১৩৮ জন। এখন তা কমে হয়েছে ১.১৩। মার্চের ১০-২৫ তারিখে ছিল ১.৩৪, ৩০ মার্চ থেকে ৮ এপ্রিলে ছিল ১.২৪ এবং এপ্রিলের ৭-২০ তারিখে ছিল ১.১৩। অর্থাৎ, ক্রমশই কমেছে ট্রান্সমিশন রেট।

সবথেকে উন্নতি হয়েছে মুম্বইয়ের। গত দু’ দপ্তাহ ধরেই সংক্রমণের সংখ্যা কমছে বাণিজ্য নগরীতে। শনিবার নতুন সংক্রমণ হয় ৫৮৬৭ যা এই মাসের সবথেকে কম।
মুম্বইয়ের মতো না হলেও কিছুটা উন্নতি করেছে পুনেও। শনিবার সেখানে সংক্রমণের সংখ্যা ১০,০২৫। এক সপ্তাহ আগে সংক্রমণে রেকর্ড করেছিল পুনে, নতুন সংক্রমণ ছিল ১২,৮২৫ জনের।

পরিস্থিতির এই উন্নতির পিছনে রাজ্যে বর্তমানে বলবৎ করা লকডাউন এর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। এছাড়াও রাজ্য সরকার যুদ্ধকালীন তৎপরতায় করোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ এবং অক্সিজেন সরবরাহ করছে। মোদি সরকার রাজ্য সরকারের দাবি মতো পর্যাপ্ত সংখ্যক ভ্যাকসিন না দেওয়ায় উদ্ভব সরকার বিদেশ থেকে ভিন্ন প্রকৃতির ভ্যাকসিন আমদানির উদ্যোগ গ্রহণ করেছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories