Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

করোনায় মৃত্যু হল খড়দার তৃণমূল প্রার্থীর, চিন্তায় ঘাসফুল শিবির

নিউজ ডেস্ক : করোনা বার বার থাবা বসাচ্ছে বঙ্গের রাজনৈতিক অঙ্গনে। ফলে নির্বাচন চলাকালীন রাজ্যে রাজনৈতিক গতিপ্রকৃতি ব্যাহত হচ্ছে প্রবল ভাবে। এবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল খড়দার তৃণমূল প্রার্থীর। খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ষষ্ঠ দফার ভোট গ্রহণের দিন। কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু কাজল সিনহার। তিন দিন ভেন্টিলেশনে থাকার পর মৃত্যু হল তাঁর।

এর আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের দুই প্রার্থীর করোনায় মৃত্যু হয়েছিল। ফলে ওই দুই আসনে ভোট স্থগিত রাখা হয়েছে। সেই দুই আসনে পুনর্নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে কমিশনের তরফ থেকে।

কাজল সিনহার মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কাজল সিনহা আমাদের দলের একনিষ্ট কর্মী ছিলেন, জনগণের জন্য অনেক সংগ্রাম করেছেন। তার পরিবারের জন্য সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories