Friday, March 6, 2026
24.4 C
Kolkata

তালিবানের হুমকি! ১১ ই সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্থান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা বাইডেনের

নিউজ ডেস্ক : নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর পূর্বতন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আমলে স্বাক্ষরিত আফগানিস্তান শান্তি চুক্তি থেকে সরে দাঁড়াতে চাইলেও তালিবানদের হুমকির কারণে এবার আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার ঘোষণা করলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। বাইডেন জানিয়েছেন, আগামী ১১ ই সেপ্টেম্বর এর মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেওয়া হবে এবং আগামীতে কোনো অবস্থাতেই এই সময়সীমার কোন পরিবর্তন করা হবে না। কয়েক সপ্তাহ আগে তালিবানদের তরফ থেকে হুমকি দেয়া হয় ১লা মে এর মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার না করা হলে আবার বিদেশি সেনা এবং সম্পদগুলিকে নিশানা করে হামলা চালানো হবে।

ক্ষমতায় আসার পর জো বাইডেন ট্রাম্পের করা চুক্তি থেকে সরে আসার ইঙ্গিত দিলেও তালেবানের হুমকির মুখে ১১ সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়ে চুক্তি বাস্তবায়নের চেষ্টা করছেন। সেনা প্রত্যাহারের নতুন সময়সীমা আর পরিবর্তন হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন তার প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। এই কর্মকর্তা বলেন, ‘কঠিন এক নীতি পুনর্মূল্যায়নের পর প্রেসিডেন্ট বাইডেন আফগানিস্তান থেকে বাকি সেনা প্রত্যাহার এবং দেশটিতে যুক্তরাষ্ট্রের ২০ বছরের যুদ্ধ সমাপ্তির সিদ্ধান্ত নিয়েছেন।’
এদিকে সেনা প্রত্যাহার নিয়ে বাইডেন প্রশাসনের নতুন সিদ্ধান্তের বিষয়ে এখন পর্যন্ত তালেবানের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বর্তমানে আফগানিস্তানে আড়াই হাজার মার্কিন সেনা রয়েছে। ২০০১ সালে দেশটিতে মার্কিন আগ্রাসন শুরুর সময় এই সংখ্যা ছিল ১ লাখ। এই যুদ্ধে ২ হাজার ৪০০ মার্কিন সেনা নিহত হয়। আহত হয় আরও কয়েক হাজার।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর তালেবানদের উৎখাত করতে আফগানিস্তানে ওই বছর থেকে মার্কিন সেনা নিয়োজিত হয়। তবে গত কয়েক বছরে তালেবানরা বিদ্রোহী শক্তি হিসেবে নিজেদের আবার পুনর্গঠিত করেছে এবং ২০১৮ থেকে আফগানিস্থানের দুই তৃতীয়াংশ অঞ্চল জুড়ে সক্রিয় রয়েছে। দেশটির নির্বাচিত সরকারকেও তারা হুমকি দিয়ে যাচ্ছে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories