Wednesday, October 21, 2026
24 C
Kolkata

অমিত শাহের জ্ঞান সীমিত,ভারতের ৫০ শতাংশ মানুষের বাথরুম নেই,এদেশের কেউ ভারতে যায় না : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : বাংলাদেশি অনুপ্রবেশ, বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গে বিজেপির প্রধান নির্বাচনী বিষয়। কিন্তু এবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা আব্দুল মোমেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলাদেশি অনুপ্রবেশ এর ব্যাপারে করা মন্তব্যের কড়া জবাব দিয়েছেন। অমিত শাহ আনন্দবাজার ডিজিটাল সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন সীমান্তবর্তী অঞ্চলে বাংলাদেশের বহু মানুষ না খেতে পেয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে অনুপ্রবেশ করছেন। কিন্তু এবার অমিত শাহের বহির্বিশ্ব সম্পর্কে জ্ঞান নেই সরাসরি প্রশ্ন তুললেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, বাংলাদেশ নিয়ে তার জ্ঞান সীমিত। আমাদের দেশে এখন কেউ না খেয়ে মরে না। মঙ্গলবার (১৩ এপ্রিল) গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

মঙ্গলবার (১৩ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হলে বাংলাদেশকে নিয়ে অমিত শাহের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, পৃথিবীতে অনেক জ্ঞানী লোক আছেন, দেখেও দেখেন না। জেনেও জানেন না। তবে তিনি (অমিত শাহ) যদি সেটা বলে থাকেন, আমি বলবো, বাংলাদেশ নিয়ে তার জ্ঞান সীমিত। বরং ক্ষেত্র বিশেষে বাংলাদেশ তাদের দেশ থেকে অনেক এগিয়ে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের লোকদের ৫০ শতাংশের কোনো ভালো বাথরুম নেই। আর আমাদের ৯০ শতাংশ লোকই ভালো বাথরুম ব্যবহার করেন। আমার দেশের শিক্ষিত লোকের চাকরির অভাব আছে, তবে অশিক্ষিত লোকের চাকরির অভাব নেই। আর ভারতের লক্ষাধিক মানুষ বাংলাদেশে চাকরি করে। তাই আমাদের ভারতে যাওয়ার কোনো প্রয়োজন নেই।

তিনি আরো বলেন, তারা যদি এ ধরনের চিন্তা করে থাকেন, তাহলে আমি বলবো, তাদের জ্ঞানের পরিধি বাড়াতে হবে। আর তাদের মনে হয় আমরা সঠিক তথ্য জানাতে পারিনি। এটা আমাদের দীনতা। তাদের সঠিক তথ্য জানাতে আমরা সচেষ্ট থাকবো।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories