Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

উত্তরপ্রদেশের ছায়া এবার পশ্চিমবঙ্গে, নদিয়ায় মাছ মাংসের ওপর জারি হল নিষেধাজ্ঞা

এবার উত্তরপ্রদেশের অনুকরণে খাস পশ্চিমবঙ্গেও জারি করা হল দোল পূর্ণিমার দিন মাছ মাংস খাওয়ার ওপর বিশেষ ‘ফতোয়া’। গত সোমবার, তৃণমূল পরিচালিত নদিয়া পৌরসভার তরফে এক নাগরিক সম্মেলনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পৌরসভার সভাপতি বিমানকৃষ্ণ সাহা যদিও এটিকে ফতোয়া বলতে নারাজ। তার দাবি যে, তারা আসলে তিন-দিন ব্যাপী দোল-উৎসবের সময় নদিয়া-বাসী যাতে মাছ মাংস ভক্ষণ থেকে বিরত থাকেন, তার আর্জি জানিয়েছেন। তার আরও দাবি, ওই তিনদিন প্রকাশ্যে মাছমাংস কাটার দৃশ্য কিছু মানুষকে মানসিকভাবে বিচলিত করতে পারে, তাই ব্যবসায়ীদেরকেও ওই কদিন বিক্রিভাটা করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। 

এখন প্রশ্ন উঠছে, কে, কবে, কখন, কি খাবে তা এভাবে ঠিক করা যায় কিনা? এর যৌক্তিকতা নিয়েও উঠছে প্রশ্ন। নাগরিকদের অনেকেই বলছেন, এরকম ঘটনা অতীতে একমাত্র উত্তরপ্রদেশেই দেখা যেত। কথায় আছে, ‘মাছে-ভাতে বাঙালী’। পুজো-পার্বণ সহ অনেক অনুষ্ঠানেই মাছ-মাংস খেয়ে থাকে বাঙালীরা। আমিষ খাওয়া নিয়ে সেভাবে কোথাও কোন বিধি-নিষেধ নেই। তাই তারা আশঙ্কা প্রকাশ করছেন, পশ্চিমবঙ্গেও তৃণমূল গেরুয়া-শিবিরের মতো এমন নিয়ম চালু করতে চাইছে।  

তিন দিন বিক্রিভাটা বন্ধ রাখার জন্যে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির বিষয়টিও সামনে আসছে। এক মাংস বিক্রেতা জানিয়েছেন, তিন দিন দোকান বন্ধ রাখলে তাদের অনেকটাই ক্ষতি হবে।

এভাবে, সাধারণ মানুষের খাদ্যাভাসের ওপর হস্তক্ষেপ ও রুটিরুজিকে বিঘ্নিত করে, এমন সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories