Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

লকডাউনের প্রতিবাদে থালা হাতে রাস্তায় নেমেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা

নিউজ ডেস্ক : লক ডাউনের ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা এবং শিল্প ক্ষেত্র। সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থাও তলানিতে। এই অবস্থায় মানুষ সরকারের সাহায্য প্রার্থী। কিন্তু প্রয়োজনের তুলনায় সরকারের সাহায্য পাওয়াই যাচ্ছে না তেমন। তাই এক অভিনব প্রতিবাদের পথে বেছে নিলেন বাংলাদেশের রাজশাহীর ব্যবসায়ীরা। রাস্তায় থালা হাতে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন আজ।

বাংলাদেশের জনপ্রিয় দৈনিক নয়া দিগন্তের প্রতিবেদনে বলা হয়েছে, আজ ৮ই জুলাই রাজশাহীর সাহেব বাজার এলাকায় বহু স্থানীয় ব্যবসায়ী রাস্তায় নেমে লক ডাউনের প্রতিবাদ করেন। তাদের তরফ থেকে জানানো হয়, তাদের কর্মীদের বেতন মেটাতে পারছেন না তারা। তাই লক ডাউন প্রত্যাহার করতে হবে।

ব্যবসায়ী ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক ইয়াসিন আলী বলেন, টানা লকডাউনে আমরা কর্মচারীদের বেতন দিতে না পারায় বাধ্য হয়ে নামতে হচ্ছে রাস্তায়। আমরা লকডাউনের প্রত্যাহারসহ আমাদের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি।

উল্লেখ্য, বাংলাদেশে এখন শাটডাউনের মতো অবস্থা জারি রয়েছে। করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ঠেকাতে এই কড়া লক ডাউন কার্যকর করতে রাস্তায় নেমেছে দেশটির সেনাবাহিনী। গতকাল, দেশটির স্বাস্থ্য দপ্তরের বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশে দৈনিক নতুন আক্রান্তের সংখ্যা ১১,০০০ পার হয়ে গিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা দেশটিতে ইতিমধ্যেই করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আঘাত হেনেছে। নতুন করে আক্রান্তদের মধ্যে বেশিরভাগ ডেল্টা এবং ডেল্টা প্লাস স্ট্রেনে আক্রান্ত বলে জানা গিয়েছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories