Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

মায়ানমার সীমান্তেও কাঁটাতারের বেড়া দেওয়া হবে : অমিত শাহ

বাংলাদেশ সীমান্তের মত মায়ানমার সীমান্তেও কাঁটাতারের বেড়া দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শনিবার গুয়াহাটিতে অসম পুলিশ কম্যান্ডোদের এক অনুষ্ঠানে তিনি বলেন, মায়ানমার থেকে বিনা বাধায় ভারতে আসা বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হবে।।
মায়ানমারে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সেনাদের সংঘর্ষ চলছে। এ অবস্থায় প্রচুর মানুষ মায়ানমার থেকে ভারতে প্রবেশ করছে। সে প্রসঙ্গে তিনি বলেন “মায়ানমারের সঙ্গে ভারতের সীমান্ত বাংলাদেশ সীমান্তের মতোই সুরক্ষিত করা হবে।

বর্তমানে ভারত ও মায়ানমারের মধ্যে ফ্রি মুভমেন্ট রিজাইম (FMR) অর্থাৎ সীমান্ত পেরিয়ে অবাধে যাতায়াত চলমান আছে।  সীমান্তের দুপারের বাসিন্দারা চাইলেন এদেশ থেকে ওদেশে যাতায়াত করতে পারেন ভিসা ছাড়াই।

এ বিষয়ে অমিত শাহ বলেছেন, “আমি অসমের বন্ধুদের বলছি, নরেন্দ্র মোদী সরকার মায়ানমারের সঙ্গে খোলা সীমান্তে বেড়া দিয়ে চায়, যেমনটা রয়েছে বাংলাদেশ সীমান্তে। মায়ানমারের সঙ্গে ভারতের ফ্রি মুভমেন্ট রিজাইম নিয়েও বিবেচনা করা হবে। তবে মুক্তভাবে ভারতে ঢোকা শীঘ্রই বন্ধ হবে।”

প্রসঙ্গত, মায়ানমারের সঙ্গে ১ হাজার ৬৪৩ কিলোমিটারের সীমান্ত রয়েছে ভারতের। মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে রয়েছে এই সীমান্ত।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories